এক্সপ্লোর

নাম নিয়ে নাজেহাল! 'গাঁধী' পদবি বাদ দিতে চান ইন্দোরের রাহুল

কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। দলের সাংগঠনিক বিষয় নিয়ে এখন মাথা ঘামাতে হচ্ছে তাঁকে। অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরের ২২ বছরের এক তরুণ সমস্যায় পড়েছেন তাঁর নাম নিয়ে। ২২ বছরের ওই তরুণেরও নাম রাহুল গাঁধী। এই বিখ্যাত নামের জন্য প্রতি পদে ঠোক্কর খেতে হচ্ছে তাঁকে

ইন্দোর: কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। তাঁর উত্তরসূরী নিয়ে দলের অন্দরে জোর আলোচনা চলছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরের ২২ বছরের এক তরুণ সমস্যায় পড়েছেন তাঁর নাম নিয়ে। ২২ বছরের ওই তরুণেরও নাম রাহুল গাঁধী। এই বিখ্যাত নামের জন্য প্রতি পদে ঠোক্কর খেতে হচ্ছে তাঁকে । তিনি যে আদৌ ‘ভুয়ো’ ব্যক্তি নন, দৈনন্দিন জীবনে অন্যদের বোঝাতে গিয়ে নাজেহাল হয়ে উঠছেন ওই তরুণ। আর এজন্য এই বিখ্যাত নাম থেকে ‘মুক্তি’র খোঁজ করছেন তিনি। ইন্দোরের অখণ্দ নগরের বাসিন্দা রাহুল বলেছেন, ‘আমার পরিচয়পত্র বলতে রয়েছে শুধু আধার কার্ড। মোবাইলের সিম কিনতে বা অন্য কোনও কাজে এই নথি জমা দিলে লোকজন আমাকে ওই নামের জন্যই ভুয়ো ব্যক্তি বলে মনে করেন..আর আমাকে সন্দেহের চোখে দেখেন। ফোনে অজানা ব্যক্তিদের নিজের নাম বলে পরিচয় দিতে চাইলে অনেকেই জানতে চান, ইন্দোরে রাহুল গাঁধী কী করে থাকতে এলেন! এমন মন্তব্য করেই তাঁরা ফোন কেটে দেন। তাঁরা আমাকে ভুয়ো কলার বলে মনে করেন’। তাঁর পদবী গাঁধী কীভাবে হল, সে কথাও জানিয়েছেন রাহুল। তিনি জানিয়েছেন, তাঁর প্রয়াত বাবা রাজেশ মালব্য বিএসএফে জামাকাপড় কাচাকাচির কাজ করতে। বাহিনীর আধিকারিকরা তাঁকে ‘গাঁধী’ বলে ডাকতেন। রাহুল বলেছেন, ধীরে ধীরে তাঁর বাবার গাঁধী পদবির সঙ্গে একাত্মতা গড়ে ওঠে এবং ওই পদবী গ্রহণ করেন। স্কুলে ভর্তির সময় রাহুল মালব্যর পরিবর্তে রাহুল গাঁধী নাম রাখা হয়। পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা করেননি রাহুল। রাজনীতি নিয়েও তিনি মাথা ঘামান না। কিন্তু পদবী নিয়েই ঝামেলায় পড়েছেন এই জামাকাপড়ের ব্যবসায়ী। রাহুল বলেছেন, আইনি উপায়ে তিনি তাঁর পদবী বদলের কথা ভাবছেন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget