এক্সপ্লোর

শ্রীনগরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর কমান্ডার সহ ৩ জঙ্গি, মৃত্যু এক পুলিশকর্মীরও

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষে নিহত এক লস্কর-ই-চৈবা কমান্ডার সহ তিন জঙ্গি। নিহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় স্কুল ও মোবাইল ইন্টারনেট পরিষেবা। পুলিশের তরফে জানানো হয়, গোপন সূত্রে খবর আসে শ্রীনগর শহর লাগোয়া ফতেহ কাদাল অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, যে বাড়িতে জঙ্গিরা আত্মগোপন করেছিল বলে খবর, তা ঘিরে ফেলে বাহিনী। বাড়ির কাছে বাহিনী পৌঁছতেই, তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে এক জওয়ান গুরুতর জখম হন। পরে তিনি মারা যান। এদিকে, জঙ্গিদের গুলির জবাবে পাল্টা জবাব দেয় বাহিনীও। যে বাড়িতে জঙ্গিরা আত্মগোপন করেছিল জঙ্গিরা, তা ধ্বংস করে দেয় বাহিনী। তার আগেই জঙ্গিরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে, নিরাপত্তাবাহিনীর গুলিতে তারা খতম হয়। কাশ্মীর পুলিশের আইজি স্বয়ম প্রকাশ পানি জানান, তিন জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। এদের মধ্যে একজন লস্কর কমান্ডার মেহরুদ্দিন বাঙড়ু। বাকি ২ জঙ্গি হল ফাহাদ ওয়াজা এবং রঈস। গুলি বিনিময়ে নিহত পুলিশকর্মীর নাম কমলকিশোর। ঘটনার জেরে শহরের কয়েকটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে। বাহিনী লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে স্থানীয়রা। এই ঘটনার পরই নিরাপত্তাজনিত কারণে শহরের সবকটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। একইসঙ্গে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget