এক্সপ্লোর

Tripura: ত্রিপুরায় মহিলা ভোটব্যাঙ্ক দখলই লক্ষ্য তৃণমূলের, জানালেন সুস্মিতা দেব

২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ক্ষমতা দখলকে পাখির চোখ করেছে বাংলার শাসকদল। আর সেই লক্ষ্যে পৌঁছতে সে রাজ্যের মহিলা ভোট নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

আগরতলা: ত্রিপুরায় মহিলা ভোটব্যাঙ্ক দখলই প্রথম লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে, আগরতলায় জানালেন সুস্মিতা দেব। অন্যদিকে নাম না করে, বাংলার তৃণমূল নেতাদের ডেইলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করেছেন বিশালগড়ের বিজেপি নেতা। সোনার ত্রিপুরা গড়বে তৃণমূলই। ট্যুইটারে পাল্টা জবাব দিয়েছে কুণাল ঘোষ।

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ...মারধর...গত বুধ ও বৃহস্পতিবার এভাবেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরায়। তা নিয়ে এখনও সরগরম সে রাজ্যের রাজনীতি। এরইমধ্যে ১৫ সেপ্টেম্বর বুধবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন আগরতলায় পদযাত্রা করার কথা রয়েছে তাঁর। এ নিয়ে সাম্প্রতিককালে তৃতীয়বার উত্তর পূর্বের এই রাজ্যে পা রাখতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

তার আগে শনিবার আগরতলায় অন্যান্য দল থেকে তৃণমূলে যোগ দেন বেশ কয়েকজন নেতা-কর্মী। তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, ত্রিপুরায় কোনও উন্নয়ন যেমন বাম আমলে হয়নি। তার থেকেও খারাপ অবস্থা বিজেপি আসার পর। না উন্নয়ন আছে, না মহিলাদের সম্মান আছে। প্রতিদিন দেখছি রাস্তায় আগুন জ্বলছে। অভিষেক পাঠিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ক্ষমতা দখলকে পাখির চোখ করেছে বাংলার শাসকদল। আর সেই লক্ষ্যে পৌঁছতে সে রাজ্যের মহিলা ভোট নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেছেন, ত্রিপুরায় মহিলারা জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ। মহিলাদের একটা ভিন্ন ভোট ব্যাঙ্ক রয়েছে। মহিলাদের ইউনিক চাহিদা যদি কেউ বোঝেন, সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চুপ করে বসে নেই বিজেপিও। বঙ্গ বিধানসভা ভোটে, নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বারবার বাংলায় প্রচারে আসা নিয়ে, কখনও ‘বহিরাগত’, কখনও ‘ডেলি প্যাসেঞ্জার’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল।এবার বিজেপিশাসিত ত্রিপুরায়, বাংলা থেকে তৃণমূল নেতাদের ঘনঘন সে রাজ্যে যাওয়া নিয়ে নাম না করে, পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ত্রিপুরার বিশালগড়ের বিজেপি মণ্ডল সভাপতি সুশান্ত দেব ফেসবুকে লিখেছেন, এইবার ডেলি প্যাসেঞ্জারি নেতাদের পালা। আমিও রবো, তুমিই রবে।এবার ডেলি প্যাসেঞ্জারিদের নিয়ে যা হওয়ার হবে। 

বিজেপি নেতার এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করে আবার কুণাল ঘোষ লিখেছেন, বিজেপির ত্রিপুরার ভাষা।আমরা ডেলি প্যাসেঞ্জারদের হারিয়েছিলাম ভোটে।ওটা ছিল ‘সুনার বাঙ্গাল’ আর ‘সোনার বাংলা’র লড়াই।আগরতলাতেও তৃণমূল ‘সোনার ত্রিপুরা’ই গড়বে।বাংলা, ত্রিপুরা একই পরিবারের দুটি ঘর।গুন্ডামির ভাষাকে কীভাবে লজ্জাজনক পরাজয়ে পরিণত করিয়ে দিতে হয়, আমরা জানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget