এক্সপ্লোর

‘উনিশে তৃণমূল হাফ, একুশে সাফ...’, কটাক্ষ দিলীপের

‘পরিবর্তনের আঁচ পেয়ে গিয়েছেন মমতা, মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তাঁর শেষ ২১ জুলাই’, দাবি বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ ২১ জুলাই। এভাবেই তৃণমূলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে এটাই মমতার শেষ ২১ জুলাই। সামনের বার জনসভা নয়, পথসভা করতে হবে। ’

তৃণমূল আমলে তাদের জনসভার অনুমতি দেওয়া হচ্ছে না, একথা স্মরণ করিয়ে দিলীপ বলেন, ‘আমাদের সরকার অনুমতি দেবে, বাধা দেবে না। তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে দিলীপ বলেন, রেশন থেকে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের টাকা লুঠ করছে তৃণমূল। ‘সব জায়গা থেকেই কাটমানি খাচ্ছে তৃণমূল। পঙ্গপালের মতো রাজ্যে লুঠ করছে তৃণমূল। ‘ত্রাণ দিতে গিয়েও বাধার মুখে বিজেপি।

কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, হারের পূর্বাভাস পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন মমতা। বলেন, হতাশাগ্রস্থ হয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মমতা। বিধায়করাই আমার কাছে আসেন। বিধায়ক খুন হলেন, সমবেদনা নেই মুখ্যমন্ত্রীর।’ দিলীপ ঘোষের দাবি, রাজ্যে কোনও গণতন্ত্র নেই।

২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে আজীবন বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দেন মমতা। তৃণমূলকে আক্রমণ করে দিলীপ পাল্টা প্রশ্ন করেন, ‘এখন বলছেন, এতদিন কেন রেশন দেননি? কেন এ রাজ্যে ২ টাকা কেজির চাল খেতে হয়?

এপ্রসঙ্গেই, বিজেপি রাজ্য সভাপতির মতে, ‘মানুষকে দুঃস্থ করে রেখেছে তৃণমূল সরকার। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বাধা দিয়েছেন মমতা। পরিযায়ীদের নিয়ে দায় এড়াতে চেয়েছেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রের রেশনই পৌঁছতে পারেনি রাজ্য সরকার। তৃণমূলের অপশাসনের ফল ভুগছে বিজেপি।

দিলীপের দাবি, ‘পরিবর্তনের আঁচ পেয়ে গিয়েছেন মমতা। মানুষ ভোট দেবেন না বুঝেছেন মমতা। সে জন্যই একাধিক পুরসভায় ভোট করাচ্ছেন না। নাগরিক অধিকার কেড়ে ক্ষমতা ভোগ করছেন। মানুষকে ভয় পাচ্ছেন মমতা, তাই ভোটে যাচ্ছেন না।

বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ‘দুষ্কৃতীদের ব্যবহার করে রেলের সম্পত্তির ক্ষতি করেছেন মমতা। পরের বছর সব জবাব পেয়ে যাবে তৃণমূল। কংগ্রেসের শহিদ দিবস হাইজ্যাক করেছেন মমতা। বিজেপি হিংসা করলে আগুন জ্বলত। তবে দুষ্কৃতীদের ঠাণ্ডা করতে জানে বিজেপি।

দিলীপ ঘোষের দাবি, রাজ্যজুড়ে বোমা-বন্দুকের কারখানা চলছে। গণতন্ত্রকে বিজেপি সম্মান করে। বিজেপি কেনাকাটায় বিশ্বাস করে না, বিরোধী হয়। রাজ্যে সরকার ভেঙে চাপা পড়বে তৃণমূল। তৃণমূল নয়, এবার রাজ্যের কথা ভাববে বিজেপি। দল নয়, তৃণমূলে একজন ব্যক্তির কথাই শেষ কথা। উনিশে তৃণমূল হাফ হয়েছে, একুশে সাফ হয়ে যাবে।’

দিলীপ ঘোষ বলেন, ‘ডিএ, ইনক্রিমেন্ট না দিন, সম্মানটুকু দিন। অপরাধের নিরিখে এগিয়ে বাংলা। পুলিশের কোনও কাজ নেই, শুধু বিরোধীদের বাধা। ২৪ জুলাই বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ। বিজেপির ভার্চুয়াল দেখে প্রশ্ন তুলেছিলেন মমতা। তখন হয়তো বোঝেননি ভার্চুয়াল সভা কী!’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget