এক্সপ্লোর

১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার তদন্তে সিট গঠন স্বরাষ্ট্রমন্ত্রকের, বিপাকে পড়তে পারেন কমলনাথ

১৯৮৪ সালে দিল্লির বসন্ত বিহার, সানলাইট কলোনি, কল্যাণপুরী, পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, পটেল নগর ও শাহদারা থানায় যে সাতটি মামলা দায়ের করা হয়েছিল, সেগুলির তদন্ত নতুন করে শুরু করছে সিট।

নয়াদিল্লি: ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা সংক্রান্ত সাতটি মামলার তদন্ত ফের শুরু করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। যে অভিযুক্তরা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছেন বা শুনানি বন্ধ হয়ে গিয়েছে, সেই মামলাগুলির তদন্ত করবে সিট। ফলে বিপাকে পড়তে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর বিরুদ্ধে নতুন করে প্রমাণ জোগাড় করতে পারেন তদন্তকারীরা। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার তদন্ত ফের শুরু হওয়ায় কমলনাথকে আক্রমণ করেছেন অকালি দলের নেতা মনজিন্দর শিরসা। তাঁর ট্যুইট, ‘কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা গঠিত বিশেষ তদন্তকারী দল ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা সংক্রান্ত মামলা নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়ায় শিখদের বড় জয় হল। কমলনাথ দিন গোণা শুরু করে দিন। সজ্জন কুমারের সঙ্গে জেলে একই ঘরে থাকতে হবে তাঁকে।’ শিরসা আরও বলেছেন, ‘১৯৮৪ সালের গণহত্যার সঙ্গে জড়িত কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কড়া পদক্ষেপ নেওয়ায় অমিত শাহকে ধন্যবাদ জানাই। কমলনাথের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে ১৯৮৪ সালের ক্ষতে প্রলেপ পড়বে।’ সংবাদসংস্থা এএনআই-কে শিরসা জানিয়েছেন, ‘দুই প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছি। তাঁরা সিট-এর কাছে বয়ান দিতে তৈরি। আমরা সিট-এর সঙ্গেও কথা বলেছি। তদন্তকারীরা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়ার জন্য নির্দিষ্ট দিনের কথা জানানো হবে। শিখরা যাতে ন্যায়বিচার পান সেটা নিশ্চিত করার জন্য কমলনাথকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর।’ ১৯৮৪ সালে দিল্লির বসন্ত বিহার, সানলাইট কলোনি, কল্যাণপুরী, পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, পটেল নগর ও শাহদারা থানায় যে সাতটি মামলা দায়ের করা হয়েছিল, সেগুলির তদন্ত নতুন করে শুরু করছে সিট। এই মামলাগুলির বিষয়ে তথ্য চেয়ে নোটিস দিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget