এক্সপ্লোর

Rajasthan Liquor Vote: রাজস্থানের গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে বন্ধ মদ বিক্রি

Voting against sale of alcohol. | মহিলারা একত্রিত হয়ে গ্রাম থেকে মদের দোকান সরিয়ে দেওয়ার জন্য ভোট দিলেন। তাঁদের এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামে আর মদ বিক্রি করা যাবে না।

জয়পুর: মদ বিক্রি বন্ধ করার জন্য় মহিলাদের আন্দোলন, বিক্ষোভ, মদের ঠেকে ভাঙচুরের ঘটনা নতুন নয়। পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে এই ঘটনা দেখা গিয়েছে। তবে এবার মদ বিক্রি বন্ধের জন্য অভিনব উদ্যোগ দেখা গেল রাজস্থানে। মহিলারা একত্রিত হয়ে গ্রাম থেকে মদের দোকান সরিয়ে দেওয়ার জন্য ভোট দিলেন। তাঁদের এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামে আর মদ বিক্রি করা যাবে না।

মদ বিক্রি রোখার জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন রাজস্থানের রাজসমন্দ জেলার বরার ও উইয়ার গ্রাম পঞ্চায়েতের মহিলারা। এর আগে এই জেলার আরও তিনটি গ্রাম পঞ্চায়েতের মহিলারা একই উদ্যোগ নিয়েছেন। ভীম মহকুমার কচবলি, মণ্ডাওয়ার ও ঠানেটা গ্রাম পঞ্চায়েতের মহিলারাও মদের দোকান বন্ধ করার জন্য ভোট দিয়েছেন। মহিলারা এভাবে রুখে দাঁড়ানোয় পরপর গ্রামগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান।

স্থানীয় সূত্রে খবর, রাজস্থান আবগারি আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মদের দোকান বন্ধ করার জন্য ভোট দিচ্ছেন মহিলারা। ১৯৭৫ সালে জারি হওয়া রাজস্থান আবগারি আইনে (স্থানীয় মতামত অনুসারে দেশী মদের দোকান বন্ধ করার সংস্থান) বলা রয়েছে, পঞ্চায়েতে ভোটাভুটির মাধ্যমে মদের দোকান বন্ধ করে দেওয়া যেতে পারে। শুধু মদের দোকান বন্ধ করার পক্ষে মোট ভোটের অন্তত ৫১ শতাংশ ভোট পড়তে হবে। তাহলেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে পঞ্চায়েত।

বরার ও উইয়ার গ্রাম পঞ্চায়েতে মদের দোকান বন্ধ করার জন্য ভোটাভুটি শুরু হয় সকাল আটটায়। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট চলে। মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ভোট দেন। মোট ভোটার ছিলেন ৫,৬৩২ জন। যাঁরা ভোট দেন, তাঁদের বেশিরভাগই ছিলেন মহিলা। মদের দোকান বন্ধ করার পক্ষে ভোট দেন ৩,৩২৬ জন। মদের দোকান বন্ধ করার প্রস্তাবের বিপক্ষে ভোট দেন মাত্র ১৭৫ জন। ফলে এই দুই গ্রাম পঞ্চায়েতেও বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget