এক্সপ্লোর

আত্মসমর্পণ করতে আসেননি উমরের ওপর হামলায় অভিযুক্ত দুইজন, জানাল পুলিশ

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খালিদের ওপর হামলার দায় স্বীকার করে দুই ব্যক্তি জানিয়েছিলেন যে, তাঁরা পঞ্জাবের একটি গ্রামে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। কিন্তু তাঁরা গতকাল আত্মসমর্পণ করতে আসেননি বলে পুলিশ জানিয়েছে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের একটি দল শিখ বিপ্লবী কর্তার সিং সারাভার গ্রামে গিয়েছিল। অভিযুক্ত দরবেশ সাহপুর ও নবীন দলাল ওই গ্রামেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই দুজন সেখানে আসেননি এবং হরিয়ানার ঝজ্জরে তাঁদের গ্রামেও ওই দুজনকে বেশ কয়েকদিন ধরে দেখা যায়নি। গত ১৫ আগস্ট ফেসবুকে ভিডিও আপলোড করে ওই দুই ব্যক্তি উমরের ওপর হামলার দায়স্বীকার করেছিলেন। তাঁরা দাবি করেছিলেন যে, নাগরিকদের ‘স্বাধীনতা দিবসের উপহার’ দিতে তাঁরা উমরের ওপর হামলা চালিয়েছিলেন। পুলিশ ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছে। যে আইপি অ্যাড্রেস থেকে ওই ভিডিও আপলোড করা হয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই ভিডিওর মাধ্যমে ওই দুই ব্যক্তি পুলিশকে উমরের ওপর হামলার ঘটনায় অন্য কাউকে হেনস্থা না করার অনুরোধ জানিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, পঞ্জাবের গ্রামে ১৭ আগস্ট তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। উল্লেখ্য, গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন উমর। যদিও অক্ষত অবস্থায় রেহাই পান তিনি। মঙ্গলবার দিল্লি পুলিশ স্পেশ্যাল সেলের হাতে এই মামলা তুলে দেয়। এই স্পেশ্যাল সেলই উমর সহ জেএনইউ-র অন্য দুই ছাত্রর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার উমরের অনুষ্ঠান সম্পর্কে তাদের কাছে আগাম কোনও খবর দেওয়া হয়নি। উমরের ওপর হামলার ঘটনার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হামলার সময় ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক ফরেনসিক তদন্তে দেখা গিয়েছে, উমরের বিরুদ্ধে ব্যবহারের সময় পিস্তলটি জ্যাম হয়ে গিয়েছিল। ওই আধিকারিক আরও বলেছেন, ওই ঘটনায় গুলি চলেছিল কিনা, তা নিশ্চিতভাবে জানার চেষ্টা চলছে। কারণ, ঘটনাস্থলে কোনও খালি কার্তুজ পাওয়া যায়নি। ওই ঘটনায় খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget