এক্সপ্লোর

UN on Pegasus: পেগাসাস বিতর্কে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের, নজরদারি প্রযুক্তির নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল

ব্যক্তি-তথ্য সুরক্ষিত করার বিষয়ে বাড়তি জোর দেওয়ার পরামর্শ রাষ্ট্রপুঞ্জের।

নিউইয়র্ক : ভারতের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করল পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাকিংয়ের খবর। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। এক বিবৃতিতে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে অধিকার বিষয়ক দফতরের প্রধান মিচেল বাচেলেট বলেছেন, 'এই ধরণের নজরদারি প্রযুক্তি নিয়ন্ত্রণে কড়া নিয়ন্ত্রণ প্রয়োজন।' ব্যক্তি-তথ্য যাতে কোনওভাবে নিয়ন্ত্রণহীনভাবে যাতে কারোর হাতে চলে যেতে না পারে, সেটা নিশ্চিত করার দিকটিকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে যে শুধু অন্যের গোপন পরিসরে হানা দেওয়াই নয়, সেই তথ্যকে কাজে লাগিয়ে যে কোনও ধরণের অপরাধমূলক কাজও সংগঠিত করা যায়। ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে, সাংবাদিকদের ফোন ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়েছিল বলে The Wire-এর রিপোর্ট সামনে আসার পর থেকে দেশে শুরু হয়েছে চরম রাজনৈতিক সংঘাতও।

সোমবার সংদের বাদল অধিবেশন শুরুর দিনেই সংসদের দুই কক্ষেই কেন্দ্রীয় সরকারকে যে ইস্যুতে চেপে ধরে বিরোধী। পাল্টা দাবি নস্যাৎ করে কেন্দ্রীয় সরকার। পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাকিংয়ের চাঞ্চল্যকর খবর সামনে আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। তাদের দাবি, যাঁরাই মোদি সরকারের সমালোচনা করছেন, তাঁদের ওপরই নজরদারি চালানো হচ্ছে। যদিও মোদি সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্মব সোমবার লোকসভায় দাঁড়িয়ে দাবি করেন, এসব বিরোধীদের চক্রান্ত। 

যদিও আক্রমণের ঝাঁজ তাতে থামছে না বিরোধীদের। কংগ্রেসের নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, 'ভারতীয় নাগরিকদের ফোনে মোদি সরকার এই পেগাসাস ঢুকিয়ে দিতে পারে। আপনার স্ত্রী-মেয়ের মোবাইলেও পেগাসাস দিয়ে দিতে পারে মোদি সরকার'। The Wire-এর রিপোর্ট অনুযায়ী রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পেগাসাস নজরদারির আওতায় ছিলেন দু’জনেই। এমনকি হ্যাক করা হয়েছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনও। যে প্রসঙ্গে বিজেপির প্রতি কটাক্ষের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছেন, গোহারা পরাজিতদের জন্য ২ মিনিটের নীরবতা। ED, CBI, NIA, IT, ECI-এর মতো সহযোগী থাকা পরও, বিজেপির অর্থ+ক্ষমতা+পেগাসাসের গুপ্তচরগিরি, বাংলার বিধানসভা ভোটে অমিত শাহের মুখরক্ষা করতে পারল না। দয়া করে ২০২৪ সালে আরও ভাল করে প্রস্তুতি নিয়ে আসবেন!

সবমিলিয়ে ফোন হ্যাকিংয়ের বিষয় নিয়ে যখন ভারতের রাজনীতিতে তোলপাড়, তখনই রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হল ব্যক্তি-তথ্য সুরক্ষিত রাখতে নজরদারির বিষয়ে আরও কড়া নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget