এক্সপ্লোর

২০০২–এ গুজরাত হিংসার পর মোদীরা কী করেছিলেন, প্রশ্ন করুন, ৮৪-র শিখ দাঙ্গা নিয়ে রাহুলের দাবিকে অকালি দলের আক্রমণের পাল্টা কংগ্রেস

নয়াদিল্লি: ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় কংগ্রেস জড়িত ছিল না বলে রাহুল গাঁধীর দাবিকে কেন্দ্র করে শাসক দলের তোপের মুখে দলীয় মুখপাত্র অভিষেক মনু সিংভি আসরে নেমে সওয়াল করলেন, তাঁরা পরবর্তীকালে কী কী করেছেন। কংগ্রেস সভাপতি সাম্প্রতিক ব্রিটেন সফরে সেদেশের পার্লামেন্ট সদস্য ও স্থানীয় নেতাদের সামনে বলেন, শিখ-বিরোধী দাঙ্গা, হিংসা নিঃসন্দেহে এক ট্র্যাজেডি, ভীষণ যন্ত্রণার, কিন্তু সেই ঘটনায় কংগ্রেসের যুক্ত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন, যা নিয়ে কংগ্রেসকে চেপে ধরেছে বিজেপি, তার শরিক শিরোমণি অকালি দল। সেই দলের দাবি, কংগ্রেস সভাপতির ওই মন্তব্য গোটা শিখ সম্প্রদায়ের কাছে কাটা ঘায়ে নুনের ছিটের সমান! পাল্টা সিংভি বলেন, লাগাতার রাহুল গাঁধীর বক্তব্য বিকৃত করে অসত্য, মিথ্যাকে সত্য করে তোলা যাবে না। তাঁদের বিরোধীদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য ট্র্যাজিক ঘটনাবলী নিয়ে উন্মাদনা ছড়ানো উচিত নয় বলেও অভিমত জানান তিনি। কংগ্রেস শিখ দাঙ্গার পর কী করেছে, সেই তালিকা পেশ করে শিরোমণি অকালি দলের কাছে তিনি জানতে চান, ২০০২–এ গুজরাত দাঙ্গার পর তাদের বড় শরিক বিজেপি কী করেছিল। বলেন, অকালি দলের প্রশ্ন করা উচিত, কংগ্রেস ১৯৮৪-র দাঙ্গার পর যা করেছিল, ২০০২-এ গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ সেখানকার দাঙ্গার ক্ষেত্রে তেমন কিছু করেছিলেন কি? সিংভি বলেন, কংগ্রেস এই মঞ্চ থেকে, সারা দেশে অন্তত এক হাজারবার ওই ট্র্যাজিক ঘটনাবলীর নিন্দা করেছে, তাকে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় বলেছে, কখনও সরাসরি বা পরোক্ষে তা সমর্থন করেনি। এমনকী সেই সময়কার প্রধানমন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছেন। ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় হাত থাকার অভিযোগের জেরে দলের অনেক সিনিয়র নেতার রাজনৈতিক কেরিয়ার মার খেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ওঁদের অনেকের ফৌজদারি বিচার হয়েছে, কয়েকজন দোষী ঘোষিত হয়েছেন, কয়েকজনের ক্ষেত্রে রায় এখনও ঘোষণা হয়নি, কিন্তু কখনও কংগ্রেস নাক গলায়নি।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget