এক্সপ্লোর

উত্তরপ্রদেশে সপা-বসপা জোট নিয়ে নীরব কংগ্রেস, কৌশল ঠিক করতে কাল বৈঠক

লখনউ: আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়েই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি জোটের ঘোষণা করলেও, এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাচ্ছে না কংগ্রেস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘বসপা ও সপা নেতাদের সাংবাদিক বৈঠকের কথা শুনেছি। রবিবার লখনউয়ে অবস্থান জানাবে দল।’ সপা ও বসপা-র জোটের ফলে কংগ্রেসের কোনও সমস্যা হবে কি না, এই প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করতে চাননি আজাদ। এই প্রবীণ কংগ্রেস নেতা আরও বলেছেন, ‘আসন্ন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেলাস্তরের নেতাদের সঙ্গে আলোচনা করছি। গত দু’দিনে পশ্চিম উত্তরপ্রদেশের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা করেছি আমরা। রবিবার থেকে মধ্য ও পশ্চিম উত্তরপ্রদেশের কর্মীদের সঙ্গে বৈঠক শুরু হবে। আজ সপা-বসপা জোটের বিষয়ে কেউ কোনও মন্তব্য করবেন না। যদি কেউ মন্তব্য করেন, সেটা সরকারিভাবে দলের মন্তব্য হবে না।’ উত্তরপ্রদেশের কংগ্রেস মুখপাত্র অংশু অবস্থী জানিয়েছেন, ‘দলের কৌশল ঠিক করার জন্য রবিবার বৈঠকে মিলিত হবেন গুলাম নবি আজাদ, উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর সহ প্রবীণ নেতারা। উত্তরপ্রদেশ থেকে জাতীয় কমিটিতে জায়গা পাওয়া সব নেতা এবং এআইসিসি সচিবরাও এই বৈঠকে থাকবেন।’ কংগ্রেস নেতা রাজীব বক্সি গতকাল দাবি করেছিলেন, তাঁরা উত্তরপ্রদেশে একা লড়াই করতে তৈরি। তবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ মনে করেন, বিজেপি-কে হারাতে সারা দেশে জোট দরকার। কংগ্রেস সূত্রে খবর, সপা-বসপা জোট হওয়ায় বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা ধাক্কা খেল বলে মনে করছেন অনেকে। যদিও, একাংশ আবার এতে আশার আলো দেখছেন। তাঁদের মতে, উত্তরপ্রদেশে কংগ্রেস একা লড়াই করে বেশি আসন পেতে পারে। এর ফলে দল শক্তিশালী হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget