এক্সপ্লোর

UP Elections 2022: রাত পোহালেই উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোট, ৯ জেলার ৫৫ কেন্দ্রে ৫৮৬ জনের ভাগ্য নির্ধারণ

Uttar Pradesh Assembly Elections 2022: কাল তিন রাজ্যে বিধানসভা ভোট। নজরে গোয়া, উত্তরাখণ্ড। দ্বিতীয় দফার ভোট হবে উত্তরপ্রদেশে। গোয়ায় বিধানসভা নির্বাচন লড়ছে তৃণমূল কংগ্রেস।

লখনউ: রাত পোহালেই উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। কাল ভোট ৯টি জেলার ৫৫টি আসনে।  শাহজাহানপুর, রামপুর, মোরাদাবাদ, বরেলি, বিজনৌর, আমরোহা, বদাঁয়ু-র মতো নজরকাড়া কেন্দ্রে ভোটগ্রহণ। এই অঞ্চলের আখ চাষিদের সমস্যাই ভোটের অন্যতম ইস্যু। ভোটগ্রহণ চলবে সকাল সাতটা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এই পর্বে মোট ৫৮৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। শনিবারই ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে। ১৭ হাজার ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কাল যে ৯টি জেলায় ভোটগ্রহণ করা হবে সেগুলি হল সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্ভল, রামপুর, আমরোহা, বদায়ুঁ, বরেলি ও শাহজাহানপুর। এর মধ্যে একটি বড় অংশে বরেলভি ও দেওবন্দ গোষ্ঠীর ভোটারের সংখ্যা বেশি। সংশ্লিষ্ট অঞ্চলগুলি সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি। তবে ২০১৭ সালের ভোটে এই ৫৫টি আসনের মধ্যে বিজেপি-র ঝুলিতে গিয়েছিল ৩৮টি আসন। সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট পেয়েছিল মোট ১৭টি আসন। সমাজবাদী পার্টি যে ১৫টি আসন পেয়েছিল, তার মধ্যে ১০টি আসনেই জয় পান মুসলিম প্রার্থীরা।

নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম রামপুর। এখানে জেল থেকেই সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন মহম্মদ আজম খান। শাহজাহানপুর থেকে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খন্না। নকুড় কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী সদ্য বিজেপি ছেড়ে আসা যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ধরম সিংহ সাইনি। উত্তরপ্রদেশের জলশক্তি দফতরের প্রতিমন্ত্রী বলদেব সিংহ আওলাখ বিলাসপুর থেকে প্রার্থী হয়েছেন। নগরোন্নয়ন প্রতিমন্ত্রী মহেশ চন্দ্র গুপ্ত প্রার্থী হয়েছেন বদায়ুঁ থেকে। মধ্যশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী গুলাব দেবী প্রার্থী হয়েছেন চন্দোসৌ থেকে।

দ্বিতীয় দফার ভোটে ৯টি জেলাতেই নিরাপত্তার উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ (সিএপিএফ), সিভিক পুলিশ ও হোমগার্ড মোতায়েন করা হয়েছে। বরেলির অতিরিক্ত ডিজিপি রাজকুমার জানিয়েছেন, ‘যে কোনও তথ্য আদান-প্রদান যাতে সহজে করা হয়, তার জন্য মোরাদাবাদ পুলিশ ই-সম্পর্ক অ্যাপ চালু করেছে। বরেলি বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স রাখা থাকবে। উত্তরাখণ্ড থেকে যাতে কোনও দুষ্কৃতী চলে আসতে না পারে, তার জন্য সীমান্তে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ভোটদানের সময় গোলমাল পাকাতে পারে, এমন ব্যক্তিদের চিহ্নিত করে সতর্ক করে দেওয়া হয়েছে।’

UP Elections 2022: রাত পোহালেই উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোট, ৯ জেলার ৫৫ কেন্দ্রে ৫৮৬ জনের ভাগ্য নির্ধারণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget