এক্সপ্লোর

আইনে সিএএ-বিরোধী অশান্তিতে অভিযুক্তদের নাম সহ হোর্ডিং-পোস্টার দেওয়ার সমর্থন নেই, আদিত্যনাথ সরকারকে বলল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত বিষয়টি বৃহত্তর বেঞ্চে রেফার করেছে। তিন বিচারপতির বেঞ্চে বিস্তারিত শুনানির জন্য মামলাটি পেশ করতে বলেছে বেঞ্চ।

নয়াদিল্লি: লখনউয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি, হিংসা, সরকারি সম্পত্তি ভাঙচুরে জড়িত থাকায় অভিযুক্তদের নাম-ছবি-ঠিকানা দিয়ে হোর্ডিং লাগানো সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে আজ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ৯ মার্চের নির্দেশে ওই হোর্ডিং, পোস্টার সরাতে বলেছিল হাইকোর্ট। তাকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানায় যোগী আদিত্যনাথ সরকার। আজ তাদের স্পেশাল লিভ পিটিশনের শুনানির সময় সর্বোচ্চ আদালত উত্তরপ্রদেশ সরকারকে জানিয়ে দিয়েছে, লখনউয়ে সিএএ-বিরোধী আন্দোলনে গুন্ডাবাজির দায়ে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করে রাস্তার ধারে হোর্ডিং দেওয়ার সমর্থনে কোনও আইন এখনও দেশে নেই। শীর্ষ আদালত বিষয়টি বৃহত্তর বেঞ্চে রেফার করেছে। তিন বিচারপতির বেঞ্চে বিস্তারিত শুনানির জন্য মামলাটি পেশ করতে বলেছে বেঞ্চ। ওই অভিযুক্তদের জনসমক্ষে হেয় করার উদ্দেশ্যেই ওই পোস্টার লাগায় রাজ্য় প্রশাসন। কিন্তু বিচারপতিদ্বয় ইউইউ ললিত ও অনিরুদ্ধ বোসের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের হয়ে দাঁড়ানো সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলে, এটা ‘গভীর গুরুত্বপূর্ণ’ ব্যাপার। রাজ্য সরকারের এধরনের পোস্টার লাগানোর এক্তিয়ার আছে কিনা, বেঞ্চ তাও তাঁর কাছে জানতে চায়। যদিও একইসঙ্গে বিচারপতিরা স্পষ্ট বলেছেন, এ নিয়ে কোনও সংশয়ই নেই যে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, তাদের শাস্তি হওয়া উচিত। মেহতা সওয়াল করেন, পোস্টার মারা হয়েছিল এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে, আর হোর্ডিংয়ে শুধু বলা হয়েছে যে, হিংসার সময় সম্পত্তির ক্ষয়ক্ষতি, ভাঙচুরে দোষীদের ক্ষতিপূরণ দিতে হবে। যদিও অভিযুক্তদের একজনের আইনজীবী পাল্টা দাবি করেন, আইনে এমন হোর্ডিং টাঙানোর কোনও ক্ষমতা, এক্তিয়ার উত্তরপ্রদেশ সরকারের নেই। এটা রাজ্য সরকারের প্রতিশোধস্পৃহা বলেও মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি

ভিডিও

Baiswanor Chattopadhyay | বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ
Supreme Court | সুপ্রিম-নির্দেশে বাড়ল মেয়াদ! কী বললেন আইনজীবী ফিরদৌস শামিম?
Supreme Court |
Suvendu Adhikari : নন্দীগ্রামে ৬৭ হাজার মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা : মুখ্যমন্ত্রী
Jadavpur University : যাদবপুর ক্যাম্পাসের দেওয়াল লিখন মোছার পর ফের স্লোগান |দেওয়ালে ফের গ্রাফিতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget