এক্সপ্লোর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আবহে ইস্তফা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের, অভাব অনুভব করব, বলছেন প্রধানমন্ত্রী

মুম্বই ও নয়াদিল্লি: বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের সংঘাতের পারদ চড়ছিল কিছুদিন ধরেই। এই আবহে আজ আচমকা ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। তিনি অবশ্য ইস্তফার কারণ ব্যক্তিগত বলেই জানিয়েছেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ব্য়ক্তিগত কারণে আমি বর্তমান পদ থেকে ইস্তফা দেওযার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হচ্ছে। কয়েক বছর ধরে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন পদে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। কর্মী, অফিসার ও ম্যানেজমেন্টের সহযোগিতা ও কঠোর পরিশ্রমের ফলেই রিজার্ভ ব্যাঙ্ক গত কয়েক বছরে দারুণ সাফল্য পেয়েছে। আমার সহকর্মী এবং আরবিআই সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ রঘুমার রাজনের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে দ্বিতীয়বার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর করা হয়নি। তাঁর বদলে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ২৪-তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উর্জিত। কিন্তু তিনি পূর্ণ সময় এই পদে থাকলেন না। ১৯৯২ সালের পর এই প্রথম কোনও ব্যক্তি সবচেয়ে কম সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে থাকলেন। বিদায়ী বিবৃতিতে সরকারের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়েছেন উর্জিত। তাঁর বক্তব্যে সহকর্মীদের কথা থাকলেও, কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রকের উল্লেখই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে উর্জিতের কাজের প্রশংসা করেছেন। ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ড. উর্জিত পটেল একজন বড়মাপের অর্থনীতিবিদ। ম্য়াক্রো অর্থনীতির বিষয়ে তাঁর গভীর জ্ঞান রয়েছে। তিনি ব্যাঙ্কিং ব্যবস্থাকে অচলাবস্থা থেকে শৃঙ্খলায় বেঁধেছিলেন। তাঁর নেতৃত্বে রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক স্থিতাবস্থা আনে। তিনি ডেপুটি গভর্নর ও গভর্নর হিসেবে ৬ বছর রিজার্ভ ব্যাঙ্কে ছিলেন। আমরা তাঁর অভাব অনুভব করব।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে উর্জিতের কাজের প্রশংসা করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ও গভর্নর হিসেবে দেশের প্রতি ড. উর্জিত পটেলের কাজের স্বীকৃতি দিচ্ছে সরকার। তাঁর সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি এবং জ্ঞান লাভ করেছি। তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget