এক্সপ্লোর

UP Marriage Update:বিয়ের আসরে জোড়া বর, কনে মালা পরালেন একজনকে, বিয়ে করলেন অন্যকে!

বিয়ের আসরে এসে হাজির হলেন জোড়া বর। পাত্রী বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। চূড়ান্ত প্রস্তুতি ছিল বাড়িতে। এমন সময় বিয়ের দিন দুজন বর এসে হাজির হলেন কনের বাড়িতে। চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনার এখানেই শেষ নয়। কনে মালা দিলেন এক বরের গলায়। কিন্তু বিয়ে হল অন্য বরের সঙ্গে।

এটা (উত্তরপ্রদেশ):  উত্তরপ্রদেশে আজব ঘটনা। বিবাহ-বিভ্রাটের সাক্ষী থাকল এটা জেলার কোতওয়ালি দেহাত পুলিশ সার্কেলের অন্তর্গত সিরোন গ্রাম। বিয়ের আসরে এসে হাজির হলেন জোড়া বর। পাত্রী বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। চূড়ান্ত প্রস্তুতি ছিল বাড়িতে। এমন সময় বিয়ের দিন দুজন বর এসে হাজির হলেন কনের বাড়িতে। চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনার এখানেই শেষ নয়। কনে মালা দিলেন এক বরের গলায়। কিন্তু বিয়ে হল অন্য বরের সঙ্গে। বিয়ের পর কনে দ্বিতীয় বরের সঙ্গে তাঁর বাড়িতে যান। 
কিন্তু পুরো ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রথম বর ও তাঁর বাড়ির লোকজন চরম বিশৃঙ্খলা তৈরি করেন। শেষপর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। 
পুলিশ এই ঘটনায় এখন করেন বাবা ও কাকাকে হেফাজতে নিয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্বিতীয় বরের বাড়ির লোকজনকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ প্রসঙ্গে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনা তদন্তাধীন বলে কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওই ঘটনাও বিয়ের আসরেই হয়েছে। উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় কনের সাজে বিয়ের আসরে চলে এসেছিলেন এক যুবক। আসলে বিয়ে হচ্ছিল তাঁর গার্লফ্রেন্ডের। বিয়ের আসরে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে মহিলা সেজে, বলা ভালো কনের বেশে বিয়ের আসরে চলে এসেছিলেন ওই যুবক। কিন্তু শেষপর্যন্ত তাঁর ওই পরিকল্পনা ভেস্তে যায়। তাঁকে ধরে ফেলেন কনের বাড়ির লোকজন ও আত্মীয়রা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল।
ভিডিওতে ওই ব্যক্তিকে লাল শাড়ি পরে মহিলার বেশে দেখা গিয়েছে। মাথায় পরচুলা, হাতে চুড়ি ও গয়নাগাঁটি পরে চলে এসেছিলেন তিনি। করেছিলেন চড়া মেকাপ। 
কনে তখন বিয়ের জন্য প্রস্তুত। বাড়িতে বিয়ের প্রস্তুতিও চূড়ান্ত। সেই সময়ই ওই ব্যক্তি কনের সঙ্গে দেখা করতে মহিলা সেজে চলে আসেন। তিনি কনের বাড়ির লোকজনের চোখে ফাঁকি দিতে পারবেন বলে মনে করেছিলেন। কিন্তু কনে যে ঘরে ছিলেন, সেখানে যেতে গিয়ে ধরা পড়ে যান তিনি। পুলিশকে ঘটনার কথা জানানোর আগে ওই ব্যক্তি তাঁর দুই বন্ধুর সঙ্গে পালিয়ে যেতে পেরেছিলেন বলে জানা গিয়েছে। ভিডিওতে তাঁকে ঘিরে কনের বাড়ির ক্রুদ্ধ লোকজনকে দেখা গিয়েছে। তাঁদের ওই ব্যক্তির ছদ্মবেশ খুলে দিতে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget