এক্সপ্লোর

Uttar Pradesh Election Result 2022: ‘দেশ বহুবার দ্বিতীয় দফায় একই প্রধানমন্ত্রী দিয়েছে, এই প্রথম পরপর দু’বার মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আনল উত্তরপ্রদেশ’

Uttar Pradesh Assembly Election Result 2022: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে চার রাজ্যেই বিজেপির জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) দুর্দান্ত ফল বিজেপির (BJP)। ক্ষমতায় ফিরলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। অনেক পিছনে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি (Samajwadi Party)। 

দলের এই জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, ‘দেশ বহুবার দ্বিতীয় দফায় একই প্রধানমন্ত্রী দিয়েছে। কিন্তু প্রথমবার উত্তরপ্রদেশে পরপর দু’বার কোনও মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন। উত্তরাখণ্ডেও (Uttarakhand) বিজেপি নতুন রেকর্ড করেছে। প্রথমবার কোনও দল পরপর দু’বার ক্ষমতায় এল। গোয়ার মানুষ তৃতীয়বার সেবা করার সুযোগ দিয়েছেন। বিজেপিকে দেশের চারদিক থেকে মানুষ আশীর্বাদ করেছে। বিজেপির নীতি, উদ্দেশ্যর উপর মানুষের অপার বিশ্বাসই এই জয়ের নেপথ্যে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ উৎসবের দিন, এই উৎসব ভারতের গণতন্ত্রের জন্য। এই ভোটে অংশগ্রহণের জন্য প্রত্যেক ভোটারকে অভিনন্দন, কৃতজ্ঞতা। যেভাবে মা-বোন-যুব সমাজ বিজেপিকে সমর্থন করেছে, তা অভাবনীয়। ভোটের সময় বিজেপি কর্মীরা কথা দিয়েছিলেন এবার হোলি ১০ মার্চ থেকেই শুরু হবে। আমাদের কর্মীরা সেই কথা রেখেছেন। বিজেপির সব নেতা-কর্মীদের অভিনন্দন জানাই। মানুষের মন, বিশ্বাস জয়ে নেতা-কর্মীরা সফল হয়েছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগে মানুষ নিজের অধিকারের জন্য দরজায় দরজায় ঘুরতেন। সরকারি দফতরে ঘুরতে হত, ঘুষ দিতে হত। গরিব-উন্নয়নে ঘোষণা, প্রকল্প অনেক হয়েছে। কিন্তু যাদের সেই প্রকল্পে অধিকার, তাঁরা সেই প্রকল্পের সুবিধা পাননি। মুখ্যমন্ত্রী ছিলাম বলে জানি, মানুষের কাছে প্রকল্প পৌঁছে দিতে কত পরিশ্রম করতে হয়। বিজেপি গরিব মানুষকে ভরসা দেয়, প্রত্যেকের ঘরে সুবিধা পৌঁছে যাবে। আর আমি গরিব মানুষের কাছে সুবিধা না পৌঁছনো অবধি শান্তিতে থাকতে পারি না। দু’দশক ধরে মুখ্যমন্ত্রী থাকায় জানি কীভাবে মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে হয়। আমি বলেছিলাম, ১০০ শতাংশ কাজ করবে আমাদের সরকার। আমরা প্রত্যেক গরিব মানুষের কাছে পৌঁছব। ভোটের ফলাফলে মা-বোনেদের অনেক বড় অবদান রয়েছে। যেখানে পুরুষদের তুলনা মহিলারা বেশি ভোট দিয়েছেন, সেখানেই বিজেপি বড় জয় পেয়েছে। ভারতের মা-বোনেরা নিরন্তর বিজেপিকে বিশ্বাস করছেন। তাঁরা জানেন যে সরকার তাঁদের পাশে সবসময় আছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget