এক্সপ্লোর

ওয়ার্নার ওর ফেরারি এখনও বাইরে বার করেনি, সেমিফাইনালে টপ গিয়ারে গাড়ি ছোটাবে, প্রতিপক্ষদের হুঁশিয়ারি স্টিভ ওয়-র

পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরি ও জোড়া হাফসেঞ্চুরি-সহ ২৮১ রান। বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। নির্বাসনের মেয়াদ শেষ করে অস্ট্রেলিয়া জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই বিধ্বংসী ফর্মে ব্যাট করে চলেছেন ডেভিড ওয়ার্নার

লন্ডন: পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরি ও জোড়া হাফসেঞ্চুরি-সহ ২৮১ রান। বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। নির্বাসনের মেয়াদ শেষ করে অস্ট্রেলিয়া জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই বিধ্বংসী ফর্মে ব্যাট করে চলেছেন ডেভিড ওয়ার্নার। প্রতিপক্ষ বোলারদের উদ্বেগ আরও বাড়িয়ে দিলেন স্টিভ ওয়। বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক জানিয়ে দিলেন, ওয়ার্নার এখনও নিজেকে পুরোপুরি মেলে ধরেননি। সেরাটা তুলে রেখেছেন সেমিফাইনালের জন্য। নক আউট পর্বে আরও ভয়ঙ্কর ওয়ার্নারকে দেখা যাবে। আইসিসি-র ওয়েবসাইটে নিজের কলামে ওয় লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে যেসব দলের খেলা বাকি, তাদের দুশ্চিন্তায় থাকতে হবে। কারণ ওয়ার্নার ওর ফেরারিটাকে এখনও বাইরে বার করেনি। ও সেকেন্ড গিয়ারে ব্যাট করছে এবং টপ গিয়ারে ছোটার সঠিক সময়ের অপেক্ষা করছে। সম্ভবত সেমিফাইনালে ওর ইঞ্জিনের সঠিক পরিচয় পাওয়া যাবে।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করে ১৫৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁরও প্রশংসা শোনা গিয়েছে ওয়-র মুখে। লিখেছেন, ‘বিশ্বকাপ জিততে গেলে অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। হয় কাজে অথবা কথায়। এই মুহূর্তে দুই বিভাগেই দুরন্ত ছন্দে ফিঞ্চ। মাঠের বাইরে সংবাদমাধ্যমের সামনে শান্ত ও সংযত থাকছে। পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখার ব্যাপারে প্রশ্নাতীতভাবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসাবেও নিজেকে তুলে ধরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম বল থেকেই মনে হচ্ছিল ওর বড় রান বাঁধা। ওয়ার্নারের সঙ্গে ওর জুটি শাসন করছে। একে অপরকে যোগ্য সঙ্গত দিচ্ছে। এবং ইনিংসের শুরুটা দারুণ করে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছে।’ বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। পরাজয় শুধু ভারতের কাছে। ওয় লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বড় ম্যাচের খেলোয়াড়েরা দারুণ ছন্দে আছে। স্টিভ স্মিথ ওর শটের অভিনবত্ব দিয়ে প্রতিপক্ষ বোলিং আক্রমণের হতবুদ্ধি করে ছাড়ছে।’ ওয় আরও লিখেছেন, ‘গ্নেন ম্যাক্সওয়েল প্রত্যাশা পূরণ করছে। ওর ২৫ বলে ৪৬ রান এবং সঙ্গে বল হাতে দশ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান দেওয়া পারফরম্যান্স অস্ট্রেলিয়ার হয়ে দুজন খেলোয়াড়ের কাজ করে দিচ্ছে।’ অস্ট্রেলিয়ার পেস বোলিং নিয়েও আশার কথা শুনিয়েছেন ওয়। লিখেছেন, ‘মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স থাকায় অস্ট্রেলিয়ার নতুন বলের আক্রমণ টুর্নামেন্টের সেরা।। ওদের ফিটনেসই নির্ধারণ করে দেবে ১৪ জুলাই লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়া বিশ্বজয়ী হবে কি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget