এক্সপ্লোর

করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব মমতার, ঘুরিয়ে পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন

করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগও করলেন।

কলকাতা: করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা পিএম কেয়ারস ফান্ড নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগও করলেন। সোমবার নবান্নে মমতা বলেন, “মানের সঙ্গে কোনওরকম সমঝোতা করা হবে না। কেউ কেউ সরকার কত মাস্ক কিনেছে, তা নিয়েও প্রশ্ন তুলছে। কেউ কোনও চিঠি দিলেও আমরা তদন্ত করে দেখি। অনেক কিট তো ধরা পড়ল ভেজাল বলে। ধরা পড়ার পরে কিট ফিরিয়ে নিয়েছে আইসিএমআর। কেউ যেন প্রশ্ন না করেন, কোথা থেকে মাস্ক কেনা হল।” কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “সাড়ে ৪ হাজার কোটি টাকা জিএসটি বকেয়া আছে। যাঁরা প্রশ্ন তুলছেন, ভেবেছেন কোথা থেকে টাকা আসছে?” সোমবার মমতা আরও বলেন, “বাংলায় সাইকেলের কারখানা করতে চাই। সরকার থেকে এত সাইকেলের অর্ডার, কারখানা হতে পারে। সবুজসাথীর সাইকেল ফেলে রাখলে হবে না। কীভাবে সাইকেল বণ্টন, তা দেখতে হবে স্কুলকে।” রাজ্যে সম্প্রতি একের পর এক হিংসার ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা। বলেন, “খানাকুলে প্রায়ই গণ্ডগোল হয় কেন, সামলানো যাচ্ছে না?” তারকেশ্বরের বিডিওকে খানাকুল, গোঘাট দেখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বলেন, “হাওড়ার যেখানে বন্যা পরিস্থিতি, সেখানে নজর রাখতে হবে। ছোট রাস্তা মেরামতের কাজ আগে করতে হবে।” পুজোর আগেই রাস্তা সারাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি যোগ করেন, “যদি কোনও অ্যাডমিনিস্ট্রেটর কাজ না করেন, বাদ দিন।”

সেরা শিরোনাম

Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা

ভিডিও

TMC vs BJP:
Kharaj Mukherjee: বাংলা সিনেমার শ্যুটিংয়ে গিয়ে নেপালে আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ, আজ ফিরলেন কলকাতায়
ABVP News : যাদবপুরকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ ABVP, উঠল দেশবিরোধীদের চিহ্নিত করার জোরাল দাবি
Dilip Ghosh: ইকো পার্কে রাখী বন্ধনে মেতে উঠলেন দিলীপ ঘোষ, পরিবর্তনের বাংলায় দিলেন বিশেষ বার্তা
আপনার বাবা-মা হওয়ার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে আসুন Femcare Fertility-র সঙ্গে। [Sponsored]

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget