এক্সপ্লোর

মহারাষ্ট্রে জট বহাল, শিবসেনাকে তোপ ফঢ়নবিশের, আমরা মিথ্যাবাদী নই, ৫০-৫০ ফর্মূলায় রাজি হয়েছিলেন অমিত শাহ, পাল্টা উদ্ধব

এদিকে শিবসেনা ১৫ নভেম্বর পর্যন্ত দলীয় বিধায়কদের একটি রিসর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবনির্বাচিত বিধায়কদের জন্য সেখানে সুরক্ষা চেয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শিবসেনা সম্পাদক মিলিন্দ নারভেকর। শিবসেনার ভয়, বিজেপি তাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে। মালাদের রিট্রিট হোটেলে রাখা হবে বিধায়কদের। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬।

মুম্বই: তুমুল বাকযুদ্ধে জড়ালেন দেবেন্দ্র ফঢ়নবিশ, উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ ও মন্ত্রিত্ব ৫০-৫০ ফর্মূলায় বন্টনের দাবিতে অনড় শিবসেনা। তা মানতে নারাজ বিজেপিও। এ নিয়ে জটিলতা, সংঘাতের জেরে সরকার গঠনে ঐকমত্য অধরাই রয়েছে। আজ মধ্যরাতেই চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যে সরকার গঠন না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা। এই প্রেক্ষাপটে আজ বিকালে রাজভবনে রাজ্যপাল কোশিয়ারির সঙ্গে দেখা করে ইস্তফাপত্র দেন মুখ্যমন্ত্রী ফঢ়নবিশ। তাঁর নিশানায় ছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তিনি নতুন ক্ষমতা বন্টন সূত্র না বেরনোর জন্য শিবসেনাকে দায়ী করেন। শিবসেনা নেতারা অন্যায়, শোভনতার মাত্রা ছাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করছেন বলেও দাবি করেন ফঢ়নবিশ। অচলাবস্থার জন্য ছোট শরিককেই দায়ী করেন তিনি। পাল্টা উদ্ধব সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, এই প্রথম ঠাকরে পরিবারকে মিথ্যা বলায় অভিযুক্ত করা হচ্ছে। আমরা মিথ্যাবাদী নই। অমিত শাহকেও কাঠগড়ায় তুলে তিনি বলেন, বিজেপি সভাপতি ৫০-৫০ ফর্মূলায় রাজি হয়েছিলেন। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ শিবসেনার চাই, ফের দাবি করে তিনি বলেন, সেনার কাউকে মুখ্যমন্ত্রী করতে শাহের আশীর্বাদ লাগবে না আমাদের। বাবাসাহেবকে (প্রয়াত বাল ঠাকরে) কথা দিয়েছিলাম, একদিন শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হবে। সেই প্রতিশ্রুতি পালন করব, সেজন্য আমার অমিত শাহ, ফঢ়নবিশকে লাগবে না। শিবসেনা বিজেপির সঙ্গে জোট অটুট রাখতে দারুণ সহযোগিতা করেছে বলেও দাবি করেন উদ্ধব। কটাক্ষ করেন, এটা খুব দুঃখজনক যে, গঙ্গা সাফ করতে করতে ওদের মনটা দূষিত হয়ে উঠেছে। ভাবতে খারাপ লাগছে, ভুল লোকজনের সঙ্গে জোট করেছিলাম আমরা। মিষ্টি কথায় শিবসেনাকে খতম করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এনসিপির সঙ্গে তাঁরা কথাবার্তা চালাচ্ছেন, এ খবরও অস্বীকার করেন উদ্ধব। বলেন, আমরা কখনও আলোচনার দরজা বন্ধ ,করিনি। ওরা (বিজেপি) আমাদের মিথ্যা বলেছে। তাই আমরা কথা বলিনি। এখনও আমরা এনসিপি বা কংগ্রেসের সঙ্গে আলোচনা করিনি। এদিকে শিবসেনা ১৫ নভেম্বর পর্যন্ত দলীয় বিধায়কদের একটি রিসর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবনির্বাচিত বিধায়কদের জন্য সেখানে সুরক্ষা চেয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শিবসেনা সম্পাদক মিলিন্দ নারভেকর। শিবসেনার ভয়, বিজেপি তাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে। মালাদের রিট্রিট হোটেলে রাখা হবে বিধায়কদের। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬। এদিন শোনা যাচ্ছিল, কংগ্রেসও পাছে বিজেপি ছিনিয়ে নেয়, সেই ভয়ে দলীয় বিধায়কদের অন্যত্র সরাচ্ছে। বিধায়কদের কোটি টাকার অফার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। বলা হয়, জয়পুরের একটি হোটেলে বিধায়কদের সরাচ্ছে কংগ্রেস। ৪৮ বিধায়ক ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন বলে খবর।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget