এক্সপ্লোর

WB Election News 2021: ‘ছাত্র-ছাত্রীদের কেউ এভাবে মারে! নবান্ন-ছাপ্পান্ন একাকার’

পড়ুয়াদের ওপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। সমর্থন করবে কংগ্রেস।

কলকাতা: বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র ধর্মতলা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বামেদের। রুখতে পুলিশের লাঠিচার্জ, জলকামান। পাল্টা পুলিশের দিকেও ইটবৃষ্টি করার অভিযোগ উঠেছে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন বামকর্মী। আহত বেশ কয়েকজন পুলিশকর্মীও। ধর্মতলায় বাধা পেয়ে মৌলালিতে অবরোধ, বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠন। লাঠিচার্জ করে বিক্ষোভ হঠায় পুলিশ।

পড়ুয়াদের ওপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। সমর্থন করবে কংগ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন সাংবাদিকদের বলেন, ‘এটা শুধু আজকের আক্রমণের জন্য নয়। আমাদের ওপর প্রত্যেকদিন আক্রমণ করা হচ্ছে। প্রত্যেকদিন পড়ুয়ারা আক্রান্ত হচ্ছে। গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। তাদের ওপরও নির্যাতন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই লুঠের বিরুদ্ধে ছাত্র যুবরা সঠিক দাবি করেছিল। আমি ওদের সেলাম জানাই। ওরা যে কথা বলেছিল যাহা নবান্ন, তাহা ছাপ্পান্ন, ঠিক বলেছিল। আজ তা পরিষ্কার হয়ে গেল। দিল্লিতে কার্যত ট্রেঞ্চ খুঁড়ে কৃষকদের আটকাতে হয়। কলকাতায় রাস্তার ওপরে, রাস্তা খুঁড়ে ব্য়ারিকেড তৈরি করে ছাত্রদের মোকাবিলা করতে হচ্ছে, পুলিশের কাছে এর চেয়ে লজ্জার কিছু হয় না।’

সুজন আরও বলেন, ‘এই ঘটনার সঙ্গে ভোট শব্দকে যুক্ত করতে চাইছি না। তবে মানুষ বোকা নয়। সবাই সব কিছু বুঝে গিয়েছে। যেন নবান্নর দম্ভ, তেমনই ছাপ্পান্ন ইঞ্চির দম্ভ। মানুষই এই দম্ভ ভাঙবে।’ বৃহস্পতিবারের ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু পড়ুয়া। কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস-সহ শহরের বিভিন্ন হাসপাতালে তাঁরা ভর্তি রয়েছেন। সুজন বলেন, ‘আহতদের দেখে এলাম। ছেলেগুলোকে আমি চিনি। দেখে আসুন কীভাবে মেরেছে। ওইভাবে কেউ মারে কখনও! এভাবে হয়? অন্তত চারশো থেকে পাঁচশো ছেলেমেয়ে আহত। জনা ২৫ গ্রেফতার হয়েছে। ও অ্যারেস্ট ওরা বুঝে নেবে। ছাত্রদের হিম্মত কম নয়। তবে রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, যেভাবে চাকরি লুঠ করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, জীবন থেকে বছরগুলো কেড়ে নেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, লক আপে রোজ ভরা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে না পারলে নবান্ন-ছাপ্পান্ন মিলে বাংলার সর্বনাশ করবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget