এক্সপ্লোর
সিএএ-বিরোধী বিজ্ঞাপনে কে অনুমোদন দিয়েছিল? জানতে চেয়ে তথ্য-সংস্কৃতি সচিবকে চিঠি রাজভবনের
এ ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ফাইল ছবি
কলকাতা: এবার নাগরিকত্ব সংশোধনী আইন-বিরোধী প্রচার নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত। জনগণের টাকায় কেন রাজনৈতিক প্রচার এ রাজ্যের শাসক দলের? সিএএ-বিরোধী বিজ্ঞাপনে কে অনুমোদন দিয়েছিল? জানতে চেয়ে তথ্য-সংস্কৃতি সচিবকে দেওয়া চিঠি প্রকাশ্যে আনল রাজভবন। শুধু তাই নয়, কবে থেকে কতদিন ওই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে? সেজন্য এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আর কত টাকা দেওয়া বাকি রয়েছে? তাও জানতে চেয়েছে রাজভবন। বিজ্ঞাপনে যে সমস্ত অফিসারকে দেখা যাচ্ছে, নাম-সহ তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে। এ ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















