এক্সপ্লোর

রোহিঙ্গাদের প্রতি পশ্চিমবঙ্গ একটু বেশি দরদী, ৭০টি পরিবারের জন্য শিবির হয়েছে, খোঁচা বিএসএফ ডিজি-র

নয়াদিল্লি: রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে কটাক্ষ করলেন বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) কে কে শর্মা। তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতির বিষয়ে অবহিত। অনেক রোহিঙ্গা বাংলাদেশে জড়ো হয়েছে। তারা বিভিন্ন সময়ে ছোট দলে ভাগ হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে আমরা তাদের এই চেষ্টা সফল হতে দিইনি। এতে আমি খুব খুশি। ভারতে খুব বেশি রোহিঙ্গা ঢুকতে পারেনি। ইতিমধ্যেই দেশে যে রোহিঙ্গারা আছে, তারা বিভিন্ন জায়গায় চাপে আছে। তাই তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে। কারণ, এই রাজ্য তাদের প্রতি একটু বেশি দরদী।’ বিএসএফ-এর ডিজি আরও জানিয়েছেন, ‘রোহিঙ্গাদের এদেশে ঢুকতে দেয়নি বিএসএফ। ফলে এখনও পর্যন্ত কোনও অনুপ্রবেশ হয়নি। আমাদের সহযোগী নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলিও এ কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গারা গিয়েছে, তারা বাংলাদেশ থেকে না, দেশের অন্যান্য অংশ থেকেই সেখানে আশ্রয় নিয়েছে। ৭০টি পরিবারের জন্য পশ্চিমবঙ্গে শিবির তৈরি করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করেছি।’ বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) মেজর জেনারেল মহম্মদ শফিনুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অনেক রোহিঙ্গা আছে। তারা যাতে নির্দিষ্ট অঞ্চলেই থাকে, তার জন্য নজরদারি চালাচ্ছে বিজিবি সহ নিরাপত্তা সংস্থাগুলি। তবে কয়েকটি ক্ষেত্রে তাদের শিবির ছেড়ে বেরিয়ে বাংলাদেশের অন্যত্র যেতে দেখা গিয়েছে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক আছে। রোহিঙ্গাদের চিহ্নিত করে শিবিরে ফেরানো হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget