এক্সপ্লোর

ভাইজাগ গ্যাস লিককাণ্ড: কী এই স্টাইরিন? কতটা ক্ষতিকারক এই রাসায়নিক?

প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্যাস।লিকের কারণে অনেক পশুপাখিরও মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসের প্রভাবে রাস্তায় লুটিয়ে পড়েন বেশ কয়েকজন।

বিশাখাপত্তনম: ভোপালের আতঙ্ক ফিরল ভাইজাগে। অন্ধ্রপ্রদেশের ভাইজাগের কাছে গোপালপত্তনমে বুধবার গভীর রাতে একটি কারখানা থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে এক শিশু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে গ্যাস। লিকের কারণে অনেক পশুপাখিরও মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে দেখা গিয়েছে, রাস্তায় বিষাক্ত গ্যাসের প্রভাবে লুটিয়ে পড়তে।

কিন্তু কী এই স্টাইরিন?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই স্টাইরিন একটি দাহ্য তরল পদার্থ। এটি পলিস্টাইরিন প্লাস্টিকস, ফাইবার গ্লাস, রাবার ও ল্যাটেক্স তৈরিতে কাজে লাগে।

এই স্টাইরিন গ্যাস এতটাই বিষাক্ত যে, কয়েকঘণ্টার মধ্যে বিশাখাপত্তনমে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত দেড় হাজার মানুষ। এক মধ্যে ৮০ জন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

বিশেষজ্ঞদের মতে, যাঁরা কপালজোরে প্রাণে বেঁচেছেন, তাঁরা যে নিরাপদ এমনটা একেবারেই নয়। কারণ, এই গ্যাস মানবশরীরের সংস্পর্শে আসা মানেই ক্ষতি।

আমেরিকার এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির মতে, অল্প সময় স্টাইরিন গ্যাসের সংস্পর্শে থাকলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ধরার মতো সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ এই গ্যাসের সংস্পর্শে থাকলে, স্নায়ুতন্ত্র অকেজো পর্যন্ত হতে পারে।

মানব শরীরে প্রবেশ করলে লিভার এবং কিডনির বড়সড় ক্ষতি করার ক্ষমতা রাখে এই গ্যাস। শারীরিক দুর্বলতা, কানে কম শোনার মতো ছোটখাটো সমস্যা তো আছেই, স্টাইরিন গ্যাসের সুদূরপ্রসারী প্রভাবে শরীরে ক্যান্সারও বাসা বাঁধতে পারে।

অর্থাৎ ভাইজাগের এই গ্যাসকাণ্ডে যাঁরা বেঁচে গেলেন, তাঁরাও যে পুরোপুরি সুরক্ষিত এমনটা নয়। এই গ্যাস শরীরে ঢুকে ফুসফুসে প্রদাহ তৈরি করে। অনেক ক্ষেত্রে রক্তের ও ফুসফুসের ক্যানসার তৈরি করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Tarapith Hotel Fire : ধোঁয়ায় ঢাকল গোটা হোটেল! বাজেনি Fire Alarm? তারাপীঠে ভয়াবহ কাণ্ড
Tarapith Hotel Fire : তারাপীঠের প্রতি হোটেলে বিদ্যুৎ সংযোগ ও অগ্নি বিধি খতিয়ে দেখবে বিশেষ টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget