এক্সপ্লোর

৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অ্যান্টিগা টেস্ট জিতল ভারত

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ৪১৯। কিন্তু তারা ১০০ রানেই গুটিয়ে যায়।

অ্যান্টিগা: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৩১৮ রানে জয় পেল টিম ইন্ডিয়া। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ১০২, হনুমা বিহারীর ৯৩ ও অধিনায়ক বিরাট কোহলির ৫১ রানে ভর করে দল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট খুইয়ে ৩৪৩ রান করে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ৪১৯। কিন্তু তারা ১০০ রানেই গুটিয়ে যায়। ৪১৯ তাড়া করতে নেমে ৭ রানে প্রথম উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। ১ রানে আউট হন ক্রেগ ব্রেথওয়েট। এরপর ১০ রানে আউট হন জন ক্যাম্পবেল, তাঁর নিজের রান তখন ৭। জীবনের প্রথম টেস্ট খেলতে নামা শামরা ব্রুকসও ২ রানের বেশি করতে পারেননি। দলের ১৩ রানের মাথায় সিমরন হেটমেয়ার আউট হন ১ রানে। সব মিলিয়ে দলের রান ২০ ছোঁয়ার আগেই ৫ উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রবল চাপে পড়ে যায়। সব মিলিয়ে ২৬.২ ওভারে তারা ১০০-র বেশি এগোতে পারেনি। জশপ্রীত বুমরাহ পান ৫ উইকেট, ঈশান্ত শর্মা ৩ ও মহম্মদ সামি তুলে নেন ২ উইকেট। আবহাওয়াকে কাজে লাগিয়ে পিচ থেকে চমৎকার ফায়দা তোলেন বুমরাহ। ৮ ওভারের স্পেলে ৭ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। দুদিকেই বল সুইং করিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেন বুমরাহ। মাত্র ১০ টেস্টে ৫০ টেস্ট উইকেট পাওয়ার বিরল রেকর্ডও করলেন তিনি। ঈশান্ত শর্মা ৩১ রানে পান ৩ উইকেট ও মহম্মদ সামি ১৩ রানে ২ উইকেট। কেমার রোচ (৩৮), মিগুয়েল কামিন্স (অপরাজিত ১৯) ও রস্টন চেস (১২) ছাড়া আর কোনও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান দুসংখ্যার রান করতে পারেননি। রোচ ও কামিন্স শেষ উইকেটে ৫০ রান জোড়েন কিন্তু লজ্জাজনক পরাজয় এড়ানোর পক্ষে তা কিছুই ছিল না। ওয়েস্ট ইন্ডিজের প্রথমদিকের কোনও ব্যাটসম্যান বুমরাহর আগুনে স্পেল সামলাতে পারেননি। ব্রেথওয়েট, ক্যাম্পবেলকে তুলে নেওয়ার পর তিনি প্যাভিলিয়নে পাঠান ড্যারেন ব্র্যাভো (২), সাই হোপ (২) ও  জ্যাসন হোল্ডারকে। এটি ভারতের সবথেকে বেশি ব্যবধানে চতুর্থ টেস্ট জয়। প্রথমে রয়েছে দিল্লিতে, ২০১৫-১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩৬ রানে জয়টি। এর ফলে ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ২৭টি জয় পেলেন, তিনি ও এম এস ধোনি এখন সমান সমান। বিদেশের মাটিতে সব থেকে বেশি জয়ের হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (১১) টপকে গিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget