এক্সপ্লোর

এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি উঠল পারদ, তবে বজায় থাকবে শীতের আমেজ

West Bengal Weather: এখনই বিদায় নিচ্ছে না শীত।

কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি উঠল পারদ। তবে বজায় থাকবে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বিদায় নিচ্ছে না শীত। কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেও শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জানুয়ারির শেষ দিন থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা না হলেও শীতের আমেজ থাকবে। ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেও ঠান্ডা ভাব বজায় থাকবে। অন্যদিকে, পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, উত্তরবঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পরিষ্কার হবে আকাশ। এদিন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিন বিকেল থেকে মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। শনিবার মেঘলা আকাশের কারণে কিছুটা বাড়তে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মধ্য মাঘে শীতের দাপুটে ব্যাটিংয়ের মধ্যেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। আগামী ৭ দিন এরকম পরিস্থিতিই থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিদায়বেলায় রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে সকালে-রাতে বাতাসে হিমের পরশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই শীত বিদায়ের সম্ভাবনা নেই। ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেও ঠান্ডা বজায় থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget