এক্সপ্লোর

দলের মধ্যে আলোচনা করেই বিষয়টি মিটিয়ে নেওয়া যেত, জ্যোতিরাদিত্যর কংগ্রেস ছাড়া প্রসঙ্গে সচিন

কংগ্রেসের তরুণ নেতাদের অন্যতম জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়ার পর এবার রাজনৈতিক মহলের নজরে সচিন।

নয়াদিল্লি: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। তাঁর ট্যুইট, ‘জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কংগ্রেস ছাড়তে দেখা দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, দলের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া যেত।’ কংগ্রেসের তরুণ নেতাদের অন্যতম জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়ার পর এবার রাজনৈতিক মহলের নজরে সচিন। অনেকেই মনে করছেন, এবার রাজস্থানের এই তরুণ নেতাও কংগ্রেস ছাড়তে পারেন। কারণ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে সচিনের সম্পর্ক বিশেষ ভাল নয়। তাঁদের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেতার পর জ্যোতিরাদিত্যর মতোই সচিনও মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু কংগ্রেস শীর্ষনেতৃত্বকে গহলৌত বোঝান, তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলকে ভাল ফল করতে সাহায্য করবেন। সেই কারণে সচিনকে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি ছেড়ে দিতে রাজি করান রাহুল গাঁধী। কিন্তু লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেস একটিও আসন না পাওয়ার পর সচিনের অনুগামীরা দলীয় নেতৃত্বে বদল আনার দাবি তোলেন। গত কয়েকমাসে বেশ কয়েকবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন সচিন। রাজনৈতিক মহলের প্রশ্ন, জ্যোতিরাদিত্যর সঙ্গে দূরত্ব দলেই আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত বলে কি সচিন এটাই বোঝাতে চাইলেন যে কংগ্রেসে এখন আলোচনার পরিবেশ নেই? রাহুল কংগ্রেস সভাপতি হওয়ার পর দলে জ্যোতিরাদিত্য ও সচিনের গুরুত্ব বেড়েছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর রাহুল পদত্যাগ করায় ফের প্রবীণ নেতারা গুরুত্ব পেতে শুরু করেন। সেই কারণেই এবার সচিনকে নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget