এক্সপ্লোর

সারা বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে ১ জন আত্মহত্যা করছে, জানাল ‘হু’

যুদ্ধের থেকেও প্রতিবছর আত্মহত্যায় মানুষের মৃত্যু হয় বেশি। এমনই ভয়াবহ তথ্যপ্রকাশ করল ‘হু’। ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’-তে আত্মহত্যার সংখ্যা কমানোর জন্য প্রতি দেশের সরকারেরই আরও বেশি করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মত প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।

নয়াদিল্লি: যুদ্ধের থেকেও প্রতিবছর আত্মহত্যায় মানুষের মৃত্যু হয় বেশি। এমনই ভয়াবহ তথ্যপ্রকাশ করল ‘হু’। সারা বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহননের পথে বেছে নিচ্ছে, বলছে পরিসংখ্যান। বিভিন্ন আত্মহত্যার পদ্ধতির মধ্যে গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া বা নিজেকে গুলি করে মৃত্যুর সংখ্যাই বেশি। ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’-তে আত্মহত্যার সংখ্যা কমানোর জন্য প্রতি দেশের সরকারেরই আরও বেশি করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মত প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ‘আত্মহত্যা সারা বিশ্বের সমস্যা। যে কোনও বয়স, লিঙ্গ ও ধর্মের মানুষ এই সমস্যার শিকার।’, জানিয়েছে ‘হু’। ১৫ থেকে ২৯ বছরের যুবক-যুবতীদের মধ্যে আত্মহত্যার হার খুবই বেশি। পথ দুর্ঘটনাতে এই বয়সের যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি। তারপরই আসে আত্মহত্যা। এই বয়সি মেয়েদের মৃত্যুর কারণগুলির মধ্যে সবার আগে আসে সন্তানধারণ সংক্রান্ত সমস্যা। দ্বিতীয় স্থানে আত্মহত্যা। যদিও ২০১০ থেকে ২০১৬র মধ্যে আত্মহত্যার হার কমেছে ৯.৮%, তবে সেটা কিছু কিছু জায়গায়। কোনও জায়গায় আবার এই সংখ্যা বেড়েছেও। পরিসংখ্যান বলছে, উন্নত, স্বচ্ছ্বল দেশে পুরুষদের থেকে তিনগুণ বেশি মহিলা আত্মহননের পথ বেছে নিচ্ছে। সেই তুলনায় মধ্যবিত্ত বা গরীব দেশগুলিতে এই সমস্যা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আত্মহত্যা প্রতিরোধযোগ্য। ‘আমরা সব দেশের কাছে অনুরোধ জানাবো, তাঁদের স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচিতে আত্মহত্যা প্রতিরোধের বিষয়টিকে গুরত্ব দেওয়ার জন্য’। সংস্থার অভিমত, কীটনাশক বিক্রির ব্যাপারে সতর্ক হলে আত্মহত্যার সংখ্যা অনেকটাই কমানো যাবে। এই প্রসঙ্গে শ্রীলঙ্কা সরকারের উদাহরণ টেনে আনে। হু-এর পরিসংখ্যান অনুসারে শুধুমাত্র কীটনাশক বিক্রির ব্যাপারে সতর্ক হয়েই শ্রীলঙ্কা ৭০ শতাংশ আত্মহত্যার ঘটনা কমিয়ে এনেছে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget