এক্সপ্লোর

‘ইয়ো লো আজাদি’! জামিয়ার সিএএ-বিরোধী প্রতিবাদীদের গুলি, জখম ১, গ্রেফতার

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিজেপি প্রার্থীর জনসভায় ‘দেশ কে গদ্দারো কো’ বলছেন, আর তার জবাবে উপস্থিত লোকজনকে ‘গোলি মারো শালো কো’ বলতে শোনা যাচ্ছে, এহেন একটি ভিডিও প্রকাশ্যে আসার দিনকয়েকের মধ্য়েই আজকের ঘটনা। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার দাবি, বিজেপি নেতারা দিল্লি বিধানসভা ভোটের প্রচারে যেসব উস্কানিমূলক, উত্তেজনা ছড়ানো কথাবার্তা বলছেন, এটা তারই প্রত্যক্ষ ফল। মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকীতে এমনটা হল, এটাই দুঃখের।

নয়াদিল্লি: বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে পিস্তল দেখিয়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্য়ালয়ের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে সামিল পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালিয়ে ধরা পড়ল একজন। তার ছোড়া গুলিতে জখম এক পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বন্দুকধারী লোকটি চিত্কার করে বলে, ইয়ো লো আজাদি! তাকে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’, ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ও বলতে শোনা যায়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আক্রমণকারীর পরিচয় প্রথম দিকে জানা যায়নি। তবে পরে জানা যায়, তার নাম রাম গোপাল, সে গ্রেটার নয়ডার বাসিন্দা। বিক্ষোভকারীরাই তাকে কাবু করে ধরে ফেলেন। পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন সিএএ বিরোধী মিছিল করার কথা ছিল জামিয়ার পড়ুয়াদের। জামিয়া থেকে রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থল পর্যন্ত মিছিল যাবে বলে ঠিক ছিল। মিছিল শুরুর আগে আচমকা আবির্ভাব হল বন্দুকধারীর। আম্মা আসিফ নামে জামিয়ার অর্থনীতি বিভাগের এক ছাত্র সংবাদসংস্থাকে বলেন,আমরা হোলি ফ্যামিলি হাসপাতালের দিকে যাচ্ছিলাম। সেখানে পুলিশের ব্যারিকেড ছিল। আচমকা একজন বন্দুক হাতে হাজির হয়। সে গুলি চালায়। একটি বুলেট আমার বন্ধুর হাতে লাগে। ঘটনাস্থলে প্রচুরসংখ্যক পুলিশ ছিল। জখম ২৫ বছর বয়সি পড়ুয়ার নাম শাদাব নাজার। তিনি জামিয়ার মাস কমিউনিকেশন বিভাগের পডু়য়া। জম্মু ও কাশ্মীরের ছেলে। গতকাল দিল্লির শাহিনবাগের সিএএ-বিরোধী ধরনাস্থলেও আচমকা বন্দুক হাতে ধরা পড়েন এক ব্যক্তি, যিনি সংবাদ সংস্থাকে জানান, তিনি অবস্থানের বিরোধী নন, কিন্তু একটানা রাস্তা বন্ধ থাকার ফলে স্থানীয় মানুষের অসুবিধা হচ্ছে। তাঁর বন্দুকের লাইসেন্স আছে বলেও জানান তিনি। তার ২৪ ঘন্টার মধ্যেই গুলি চলল জামিয়ায়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিজেপি প্রার্থীর জনসভায় ‘দেশ কে গদ্দারো কো’ বলছেন, আর তার জবাবে উপস্থিত লোকজনকে ‘গোলি মারো শালো কো’ বলতে শোনা যাচ্ছে, এহেন একটি ভিডিও প্রকাশ্যে আসার দিনকয়েকের মধ্য়েই আজকের ঘটনা। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার দাবি, বিজেপি নেতারা দিল্লি বিধানসভা ভোটের প্রচারে যেসব উস্কানিমূলক, উত্তেজনা ছড়ানো কথাবার্তা বলছেন, এটা তারই প্রত্যক্ষ ফল। মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকীতে এমনটা হল, এটাই দুঃখের। ‘বিশ্বাসঘাতকদের গুলি করে মারতে’ বলে জনতাকে উসকানি দেওয়া মন্তব্যের জন্য অনুরাগ ঠাকুরকে গ্রেফতারির দাবি করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget