এক্সপ্লোর

YouTuber Paras Singh Arrest: অরুণাচলকে চিনের অংশ বলে দাবি, গ্রেফতার লুধিয়ানার ইউটিউবার

Youtuber arrested from Punjab: ধৃত তরুণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ, ১৫৩ এ ও ৫০৫(২) সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ইটানগর: অরুণাচল প্রদেশকে চিনের অংশ বলে দাবি করে ইউটিউবে একটি ভিডিও আপলোড করার অভিযোগে পঞ্জাবের লুধিয়ানার এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতের মানুষের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ, ১৫৩ এ ও ৫০৫(২) সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ধৃত তরুণের নাম পরশ সিংহ। ইউটিউবে তাঁর একটি চ্যানেল আছে। সেই চ্যানেলে রবিবার তিনি একটি ভিডিও আপলোড করে অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিনঙ্গ এরিঙ্গকে অ-ভারতীয় বলে দাবি করেন। অরুণাচল প্রদেশকে চিনের অংশ বলে দাবি করেন পরশ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এই ভিডিও দেখে ট্যুইট করে জানান, ওই তরুণকে গ্রেফতার করার বিষয়ে লুধিয়ানার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। অরুণাচল প্রদেশের পুলিশের হাতে পরশকে যাতে তুলে দেওয়া হয়, দ্রুততার সঙ্গে সেই প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলেন রিজিজু। এরপরেই পরশকে গ্রেফতার করা হয়। তাঁকে জরুরি ভিত্তিতে অরুণাচল প্রদেশে এনে বিচার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন রিজিজু।

এ বিষয়ে লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ওয়ারিয়াম সিংহ জানিয়েছেন, ‘অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্ত তরুণ ক্ষমা চেয়ে বলেন, ভুল করে ওই ধরনের মন্তব্য করেছেন তিনি। তাঁর পরিবারের লোকজনও ক্ষমা চেয়ে নেন। তবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’

এই ঘটনায় উত্তর-পূর্ব ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, ‘অসাধু উদ্দেশ্যে ওই ভিডিও আপলোড করা হয়। অরুণাচল প্রদেশের মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে। অরুণাচল প্রদেশের পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে।’

অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মিন বলেছেন, ‘পরশ সিংহ (বান্টি) নামে এক তরুণের ইউটিউব পোস্ট দেখে আমি ব্যথিত। শুধু আমার রাজ্য অরুণাচল প্রদেশের একজন বিধায়কের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়নি, ভারতে আমাদের রাজ্যের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। আমাদের চেহারা নিয়ে উত্তর-পূর্ব ভারতের বাইরে অন্য রাজ্যগুলিতে নিয়মিত সমস্যায় পড়তে হয়। আমাদের চেহারা, পোশাক, খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন অন্যরকম হলেও, আমরা কোনও অংশেই কম ভারতীয় না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget