এক্সপ্লোর

'২০৪৭ কেবল একটা তারিখ নয়...'স্বাধীনতার শতবর্ষে নতুন লক্ষ্যে পৌঁছনোর আহ্বান CEO সুমন্ত দত্তর

India@2047: '২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশের নাগরিকেরা যে ভারত দেখতে চান, সেই ভারত গড়ে তোলাই হওয়া উচিত সকলের লক্ষ্য'

India@2047 Summit । এবিপি নেটওয়ার্কের এক অনন্য উদ্যোগ। যে মঞ্চ এক করেছে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের, যাঁরা প্রতিনিয়ত দিশা দেখাচ্ছেন এক নয়া  ভারত গড়ার। এই অনুষ্ঠানের সূচনা করে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সংস্থার সিইও সুমন্ত দত্ত। 

বিশ্বজুড়ে যখন ব্যাপক অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং ভূ-রাজনৈতিক পরিবর্তন ঘটছে, ঠিক সেই সময়ে ভারত তার ইতিহাসের এক অনন্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, বলেন এবিপি নেটওয়ার্কের সিইও সুমন্ত দত্ত। India@2047 Summit-এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরু তিনি আরও বলেন,  ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশের নাগরিকেরা যে ভারত দেখতে চান, সেই ভারত গড়ে তোলাই হওয়া উচিত সকলের লক্ষ্য। 

অনুষ্ঠানের এক্কেবারে শুরুতে সুমন্ত দত্ত বলেন, “আমরা সকলেই একটি গুরুত্বপূর্ণ ভাবনায় ঐক্যবদ্ধ — কীভাবে আমরা এমন একটি ভারত গড়ে তুলতে পারি, যা আমরা ২০৪৭ সালে দেখতে চাই, আমাদের দেশের স্বাধীনতা লাভের শতবর্ষে” । 

India@2047: শুধু একটি বছর নয় , এক দৃষ্টিভঙ্গি

২০৪৭ সালকে শুধুমাত্র ক্যালেন্ডারের একটি মাইলফলক হিসেবে না দেখে, দেশের রূপান্তরের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে ব্যাখ্যা করেন সুমন্ত দত্ত। তিনি বলেন, “২০৪৭ শুধুমাত্র একটি সময় নয়, এটি এমন একটি ভারত গড়ে তোলার সুযোগ, যার স্বপ্ন আমরা সকলে দেখি। এমন এক ভারত, যা সম্ভাবনার দেশ থেকে আত্মনির্ভরশীলতা, সমৃদ্ধি এবং এমন একটি সমাজে পরিণত হবে, যেখানে সর্বত্র এবং সকলের জন্য নির্ভয়ে উৎকর্ষ সাধনের পরিবেশ তৈরি হবে।” 

CEO সুমন্ত দত্ত আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ একাধিক ক্ষেত্রে নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।  ...  বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। সারা বিশ্বে সরবরাহ শৃঙ্খল ( Global supply chains ) দ্রুত পরিবর্তিত হচ্ছে, প্রযুক্তি শিল্পক্ষেত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে, জ্বালানি ব্যবস্থা ( energy systems ) পুনর্গঠিত হচ্ছে ,  কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজ বদলে দিচ্ছে।” তাঁর মতে, এই পরিবর্তনগুলি বিশ্বজুড়ে অর্থনীতির কাঠামো বদলে দিচ্ছে এবং বিভিন্ন দেশের সামনে নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার মাঝেও এগিয়ে চলবে ভারত

একইসঙ্গে সুমন্ত দত্ত উল্লেখ করেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আন্তর্জাতিক পরিস্থিতির প্রায় নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। তিনি বলেন, “ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা প্রায় প্রতিদিনের বিষয়।” এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত এগোবেই , বলেন তিনি। এই দেশ  নিজের পথ নিজেই নির্ধারণ করতে পারবে। আগামী দিনে  উদীয়মান সুযোগগুলিকে কাজে লাগিয়ে এগোতে পারবে। তিনি আরও বলেন, “এই সমস্ত পরিবর্তনের মধ্যেও আমরা এক দেশ হিসেবে আমাদের যাত্রাপথের এক অনন্য মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি”। আগামী ভারতের  এই স্বপ্নকে ব্যাখ্যা করতে সুমন্ত দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সেই বিখ্যাত লাইনটিই বলেন, 'চিত্ত যেথা ভয় শূন্য , উচ্চ যেথা শির' (“where the mind is without fear and the head is held high.”)  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

ABP Ananda Top 10,29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Advertisement

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget