এক্সপ্লোর

Adolf Hitler's Pencil: প্রেমিকা থেকে স্ত্রী এবং সহমরণ, নিলামে বিকোল হিটলারকে দেওয়া ইভার পেন্সিল

Eva Braun: ২০০২ সালে প্রথম বার ওই পেন্সিলটি কেনেন এক ব্যক্তি। তার পর থেকে বিগত ২১ বছর ধরে তাঁর পরিবারের কাছেই ছিল পেন্সিলটি।

নয়াদিল্লি: ইতিহাসের বিতর্কিত চরিত্র তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আজও দোষারোপ করা হয় তাঁকে (Second World War)। তার পরেও তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই অ্যাডল্ফ হিটলার ব্যবহৃত পেন্সিল নিলামে বিকোল (Adolf Hitler's Pencil)। তবে নিলামে যত বড় দর হাঁকা হতে পারে বলে ভাবা হয়েছিল, তত দাম উঠল না পেন্সিলটির। বরং তার দশভাগেরও কম দামে বিকোল সেটি।

ব্লুমফিল্ড অকশন নামের নিলামকারী সংস্থা জানিয়েছে, ১৯৪১ সালের ২০ এপ্রিল জন্মদিনে তৎকালীন প্রেমিকা ইভা ব্রাউনের (Eva Braun) কাছ থেকে পেন্সিলটি উপহার পেয়েছিলেন হিটলার। রুপোর পাতে মোড়া, শক্তপোস্ত পেন্সিল। ইংরেজিতে হিটলারের নাম ও পদবীর দুই আদ্যাক্ষর 'AH' খোদাই করা ছিল পিছনে। হিটলারের জন্মদিন এবং ইভার নামও খোদাই রয়েছে। ব্লুমফিল্ড অকশন-ই পেন্সিলটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়, যা নিয়ে ঘোর আপত্তি তোলেন অনেকেই।

তবে সব আপত্তি উড়িয়েই মঙ্গলবার নিলামে তোলা হয় হিটলারের পেন্সিলটিকে। পেন্সিলটি অনেক বেশি দামে বিক্রি হবে বলে অনুমান ছিল নিলামকারীদের। ভারতীয় মুদ্রায় ৫১ থেকে ৮২ লক্ষ টাকা পর্যন্ত পেন্সিলটির দাম উঠতে পারে বলে ভাবা হয়েছিল। কিন্তু নিলাম শুরু হতে দেখা যায়, সে ভাবে দরই হাঁকছেন না কেউ। শেষ মেশ ভারতীয় মুদ্রায়, ৫ লক্ষ ৫৪ হাজার টাকায় বিকোয় হিটলারের পেন্সিল।

আরও পড়ুন: Shahid Kapoor: বাস্তবেও ‘কবীর সিং’ নায়ক! দাম্পত্যে নারীর ভূমিকা নিয়ে মন্তব্য, বিতর্কে জড়ালেন শাহিদ

২০০২ সালে প্রথম বার ওই পেন্সিলটি কেনেন এক ব্যক্তি। তার পর থেকে বিগত ২১ বছর ধরে তাঁর পরিবারের কাছেই ছিল পেন্সিলটি। সম্প্রতি হাতবদল হয়ে নিলামকারী সংস্থার হাতে ওঠে। শুধু হিটলারের ওই পেন্সিলটিই নয়, নাৎসি জমানার আরও একাধিক পণ্য মঙ্গলবার নিলামে তোলা হয়, যার মধ্যে ছিল হিটলারের স্বাক্ষর সম্বলিত, স্বস্তিক চিহ্ন বসানো জিনিসপত্রও। তবে ইউরোপীয় ইহুদি সংগঠনের চেয়ারম্যান রাব্বি মেনাখেম মার্গলিন হিটলারের পেন্সিলটি নিলামে তোলার তীব্র বিরোধিতা করেন। ইহুদি নিধনকারী হিটলারের পেন্সিল নিলামে তুলে শুধুমাত্র মৃতদেরই নয়, তাঁদের বংশধরদেরও অপমান করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। 

যদিও নিলামকারী সংস্থার দাবি ছিল, কাউকে অপমান করা বা খাটো করে দেখানো উদ্দেশ্য নয় তাদের। কিন্তু নাৎজি জার্মানি এবং হিটলারের জিনিসপত্রও ইতিহাসের অংশ। ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করা তাদের নেশা এবং পেশা। তাই হিটলারের পেন্সিল নিলামে তোলার মধ্যে অন্য়ায় কিছু নেই। 

যদিও ওই পেন্সিলটি আদৌ হিটলারের কিনা, তা নিয়ে প্রশ্নও রয়েছে। সাংবাদিক বার্ট দ্রুগের মতে, পেন্সিলটি আদৌ হিটলারের ব্যবহৃত কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ ওই পেন্সিল হাতে হিটলারের কোনও ছবি নেই। তাই হিটলারের নামে পেন্সিলটি বিক্রি করার আগে তদন্তের প্রয়োজন ছিল। যদিও নিলামকারী সংস্থা হিসেবে বেশ নামডাকই রয়েছে ব্লুমফিল্ড অকশন-এর।

হিটলার এবং ইভার সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। পেশায় স্থিরচিত্রগ্রাহক ছিলেন ইভা। ১৯২৯ সালে ২৩ বছর বয়সে হিটলারের সঙ্গে আলাপ। তার পর থেকে আমৃত্যু হিটলারের সঙ্গেই ছিলেন ইভা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতন যখন নিশ্চিত, ১৯৪৫ সালের ২৮ এপ্রিল মধ্যরাতে হিটলার এবং ইভা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের শংসাপত্রে হিটলার পদবীই ব্যবহার করেন ইভা। তার পর ৩০ এপ্রিল দুপুরে একসঙ্গে আত্মঘাতী হন তাঁরা। সায়ানাইট ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন ইভা। নিজের কপালে গুলি করে আত্মহত্যা করেন হিটলার। সেই সময় ইভার বয়স ছিল ৩৩, হিটলারের ৫৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget