এক্সপ্লোর

Shahid Kapoor: বাস্তবেও ‘কবীর সিং’ নায়ক! দাম্পত্যে নারীর ভূমিকা নিয়ে মন্তব্য, বিতর্কে জড়ালেন শাহিদ

Bollywood Updates: এর আগে, শাহিদের স্ত্রী মীরাও এমনই বিতর্কে জড়িয়েছিলেন।

মুম্বই: কর্মরত মহিলাদের নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন স্ত্রী। এ বার বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ বলিউড অভিনেতা শহিদ কপূরও (Shahid Kapoor)। দাম্পত্যে মেয়েদের ভূমিকা নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। আর সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অভিনেতাকে নারীবিদ্বেষী বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। অনেকে আবার তাঁকে বাস্তবের 'কবীর সিং' বলেও উল্লেখ করেছেন (Bollywood Updates)। 

পরিচালক আলি আব্বাস জাফরের 'ব্লাডি ড্যাডি' মুক্তি পেতে চলেছে শীঘ্রই। তাতে মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ। ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এই মুহূর্তে প্রচারের কাজে ব্যস্ত অভিনেতা। আর সেই প্রচারকার্যেই বিতর্ক বাধিয়ে বসলেন নায়ক। বিবাহিত শাহিদ দাম্পত্য নিয়ে এমন মন্তব্য করেছেন যে, সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। 

স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে এমনিতেই একদশকের বেশি বয়সের ফারাক রয়েছে শাহিদের। যদিও মীরা বয়সের চেয়ে অনেক পরিণত বলে দাবি করেন শাহিদ। বিবাহিত জীবন কেমন চলছে প্রশ্ন করলে, সার্বিক ভাবে দাম্পত্য নিয়ে নিজের মতামত তুলে ধরেন শাহিদ। তাঁর বক্তব্য ছিল, "বিয়ে ব্যাপারটির একটিই অর্থ: পুরুষটি একেবারে ঘাঁটা মানুষ। একজন নারী এসে তাঁকে শুধরে দেবেন। অর্থাৎ বিয়ের পর পুরুষকে গোটা জীবন শুধরে যেতে হবে নিজেকে। আরও পরিশীলিত হয়ে উঠতে হবে। আসলে গোটা জীবনই এভাবে চলে।"

আরও পড়ুন: Salman Khan: Bigg Boss OTT-র সঞ্চালনায় সলমন, কবে থেকে শুরু Season 2 ?

শাহিদের এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। এর আগে শাহিদ অভিনীত 'কবীর সিং' ছবিটি ঘিরে বিতর্ক দেখা দেয়। সেখানে নারীচরিত্রকে দুর্বল করে দেখানোয়, নারীর উপর পুরুষের আধিপত্য, জোর খাটানোর মতো পিতৃতান্ত্রিক ভাবনাকে প্রশ্রয় দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দাম্পত্য-মন্তব্যের পর শাহিদকে 'কবীর সিং' বলেই উল্লেখ করছেন কেউ কেউ।  নেট দুনিয়ায় কেউ কেউ লিখেছেন, 'জানি কবীর সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন আপনি। তাই বলে বাস্তবেও ওই আচরণ চালিয়ে যাওয়া অর্থহীন'। কেউ কেউ আবার লেখেন, 'অর্থাৎ মেয়েদের আর কোনও কাজ নেই? পুরুষদের শুধু সামলে যেতে হবে? ।যত সব অপরিণত ভাবনা'।

এর আগে, শাহিদের স্ত্রী মীরাও এমনই বিতর্কে জড়িয়েছিলেন। অল্প বয়সে বিয়ে, দুই সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত এবং পরে ইন্টারনেট ইনফ্লুয়েন্সার হিসেবে কেরিয়ার গড়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সন্তান হওয়ার পর পরই কেন কাজ শুরু করেননি, জানতে চাওয়া হয়। তাতে মীরার জানান, তিনি সেই সমস্ত মহিলার মতো হতে চান না, যাঁরা সন্তান জন্মানোর পর পরই কাজে যোগ দেন। সন্তানকে হয়ত পোষ্য ভাবেন কিছু মহিলা। কিন্তু তিনি বাড়িতে থেকে সন্তানকে মোটামুটি বড় করে তবেই কাজ শুরুর পক্ষপাতী। সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল মীরাকে। সকলে তাঁর মতো ভাগ্যবতী নন, মধ্যবিত্ত জীবনে মেয়েদেরও সংসারের দায়িত্বও সামলাতে হয় বলে কটাক্ষ শুনতে হয়েছিল। সন্তান জন্মের পর কেন চাকরি থেকে দূরে থাকতে হবে মেয়েদের, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এ বার খোদ শাহিদ বিতর্কে জড়ালেন। 

সেরা শিরোনাম

Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget