এক্সপ্লোর

Afghan special cell : ভারতের আফগান সেলে ৫ দিনে কল এসেছে ২ হাজার, ১২০০-র বেশি মেলের উত্তর দিয়েছে বিদেশ মন্ত্রক

আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ও অন্যান্য অনুরোধ মেটানোর লক্ষ্যে আফগানিস্তান সেল তৈরি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখান থেকেই ফোন কল-হোয়াটসঅ্যাপ ও মেলের উত্তর দেওয়া হচ্ছে।

নয়া দিল্লি : মাত্র পাঁচ দিনে ২ হাজারের বেশি ফোন কল এসেছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তৈরি করা আফগানিস্তান সেলে। এছাড়া এই সেল থেকে হোয়াটসঅ্যাপে প্রায় ৬ হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং ১২০০-র বেশি মেলে সাড়া দেওয়া হয়েছে। খবর সূত্রের।

তালিবানরা ক্ষমতা দখল করার পর থেকে চরম অরাজকতা শুরু হয়েছে আফগানিস্তানে। সেদেশে আটকে পড়া বিদেশিরা নিজের নিজের দেশে ফেরার জন্য মরিয়া। শুধু কী তাই , অনেক আফগানও দেশ ছাড়তে চাইছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ও অন্যান্য অনুরোধ মেটানোর লক্ষ্যে আফগানিস্তান সেল তৈরি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখান থেকেই ফোন কল-হোয়াটসঅ্যাপ ও মেলের উত্তর দেওয়া হচ্ছে।

কিছু আগেই আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৯৪ জন ভারতীয়কে। এদের মধ্যে ৮৭ জন প্রথমে কাবুল থেকে তাজিকিস্তানের দোসানবে হয়ে দেশে ফেরেন। বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। পরে কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিশেষ বিমান। এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

এই বিমানেই ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। ভারতে নামার পর আফগান সাংসদ বলেন, এখনও কমপক্ষে ২০০ হিন্দু শিখ যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছে। ওখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তবে, এখনও পর্যন্ত ধর্মীয় স্থানগুলি নিরাপদে রয়েছে। তালিবানরা সাংসদ, সেনেটর এবং অন্যদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বন্দুক, গাড়ি সব নিয়ে নিচ্ছে। 

আফগানিস্তান থেকে প্রাণ হাতে বেঁচে ফেরার পর ভারত সরকারকে ধন্যবাদ জানান সকলেই। সময়ে তাঁদের উদ্ধারের জন্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তাঁদের চোখে-মুখে আনন্দের ছবি ধরা পড়ে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget