এক্সপ্লোর

Afghanistan MP : "সব শেষ হয়ে গেল', ভারতে অবতরণের পর কান্নায় ভেঙে পড়লেন আফগানিস্তানের শিখ সাংসদ

ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানান তাঁরা।

নয়া দিল্লি : "কাঁদতে ইচ্ছা করছে। গত ২০ বছর ধরে যা গড়ে তোলা হয়েছিল, তা শেষ হয়ে গেল।" নিজের দেশ ছাড়তে হওয়ায় কী মনে হচ্ছে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা । রবিবার গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে অন্যদের সঙ্গে ভারতে আসেন তিনি। ভারতে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঘন ঘন কেঁদে ফেলছিলেন তিনি। বার বার বলছিলেন, "সব কিছু শেষ হয়ে গেল।" 

আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৯৪ জন ভারতীয়কে। এদের মধ্যে ৮৭ জন প্রথমে কাবুল থেকে তাজিকিস্তানের দোসানবে হয়ে দেশে ফেরেন। বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। পরে কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিশেষ বিমান। এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। এই বিমানেই ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

ভারতে নামার পর আফগান সাংসদ বলেন, এখনও কমপক্ষে ২০০ হিন্দু শিখ যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছেন। ওখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তবে, এখনও পর্যন্ত ধর্মীয় স্থানগুলি নিরাপদে রয়েছে। তালিবানরা সাংসদ, সেনেটর এবং অন্যদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বন্দুক, গাড়ি সব নিয়ে নিচ্ছে। 

এর আগে একটি ভিডিওয় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ধন্যবাদ জানান। আফগানিস্তান থেকে মানুষকে উদ্ধার করার জন্য। 

এদিকে কাবুল থেকে উদ্ধার হওয়া এক আফগান মহিলাকে। তিনি বলেন, আফগানিস্তানে পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই মেয়ে ও তাঁর দুই সন্তানকে নিয়ে এখানে চলে এলাম। আমাদের ভারতীয় ভাই-বোনেরা আমাদের উদ্ধার করতে এসেছিলেন। তালিবানরা আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ।

তাঁরা ছাড়া উদ্ধার হওয়া আরও অনেকে ভারত সরকারকে ধন্যবাদ জানান। সময়ে তাঁদের উদ্ধারের জন্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তাঁদের চোখে-মুখে আনন্দের ছবি ধরা পড়ল। 

সেরা শিরোনাম

PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক

ভিডিও

Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget