এক্সপ্লোর

Google Layoffs: গুগলে ভয়াবহ পরিবেশ, ১৬ বছর চাকরি করেও রাতারাতি ছাঁটাই! চাকরি খুইয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বাও

Layoffs: ব্যাপক হারে কর্মী ছাঁটাই গুগলে। চাকরি হারাবেন প্রায় ১২ হাজার কর্মী।

Google Layoffs: ট্যুইটার, মেটা- র পথে হেঁটেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করছে টেক জায়ান্ট গুগল (Google)। কাজ হারাবেন প্রায় ১২ হাজার কর্মী। উল্লেখ্য, কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো নামি সংস্থাও। সম্প্রতিই গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট জানিয়েছে যে তাদের সংস্থাতেও কর্মী ছাঁটাই হবে। জানা গিয়েছে, গুগল কোম্পানিতে ১৬ বছরের বেশি সময় কাজ করার পর রাতারাতি ওই কর্মীর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সংস্থা। ওই কর্মীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাঁর ছাঁটাই হয়েছে। জানা গিয়েছে ওই কর্মীর নাম জাস্টিন ম্যুর। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে গুগল কোম্পানিতে ১৬.৫ বছর চাকরি করেছেন তিনি। এই ব্যক্তির অ্যাকাউন্টই মাঝরাতে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে। জাস্টিনের দাবি আগে থেকে কিছুই জানানো হয়নি তাঁকে। ছাঁটাই সম্পর্কে তাঁকে আগাম অবগত করা হয়নি বলেও দাবি করেছেন এই ব্যক্তি। একই রকমের ঘটনা ঘটেছিল মাইক্রোসফটের কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রেও। ২১ বছর চাকরি করার পর মাইক্রোসফট থেকে রাতারাতি চাকরি খুইয়েছিলেন এক ব্যক্তি। এখানেই শেষ নয়। আরও এমন কিছু কাণ্ড ঘটেছে যা সত্যিই অবাক করে দেয়। আট মাসের অন্তঃসত্ত্বারও চাকরি গিয়েছে গুগল কোম্পানি থেকে। ছাঁটাই হয়েছেন এই মহিলাও। মেটারনিটি লিভ অর্থাৎ মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগের রাতেই তাঁকে সরিয়ে দিয়েছে কোম্পানি। জানা গিয়েছে, ওই মহিলার নাম ক্যাথরিন। প্রোগ্রাম ম্যানেজার হিসেবে গুগলে কাজ করতেন তিনি। 

গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে। গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। রাতারাতি এই ছাঁটাইয়ে বেকার হয়ে পড়বেন বিপুল সংখ্যক কর্মী। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। সেখানে জানানো হয়েছে, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে। এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন তাঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি। তবে কেবল আমেরিকার কর্মীদের জন্য ইমেইল পাঠায়নি কোম্পানি। পাশাপাশি বিশ্বে কোম্পানির সব ছাঁটাই কর্মীদের জন্য আলাদা একটি বার্তা দিয়েছেন সিইও সুন্দর পিচাই। 

সম্প্রতি গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। গতবছরও কর্মী ছাঁটাই করেছে এই সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের সমগ্র ওয়ার্ক ফোর্সের ৫ শতাংশ কমানো হবে। প্রায় ১০ হাজার কর্মী কাজ হারাতে পারেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই কর্মীদের ছাঁটাই সম্পর্কিত নোটিস পাঠানো শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন- ট্যুইটারে বিজ্ঞাপন দেখে ক্লান্ত? নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনছেন ইলন মাস্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget