এক্সপ্লোর

90 Degree Bridge: ভোপালের পর এবার ইন্দোরের ৯০ ডিগ্রি ডিজাইনের ব্রিজ, দেখতে ইংরেজি 'Z' অক্ষরের মতো

90 Degree Bridge: পিডব্লুডি-র ডিজাইন করা এই রেলওয়ে ওভার ব্রিজের ডিজাইন অনেকটাই ইংরেজি 'জেড' অক্ষরের মতো। পোলো গ্রাউন্ডে রয়েছে এই ব্রিজ। দুটো ৯০ ডিগ্রির টার্ন রয়েছে এই ব্রিজের মধ্যে।

মধ্যপ্রদেশ : ভোপালের পর এবার ইন্দোর। মধ্যপ্রদেশে ব্রিজের নকশা নিয়ে বিতর্ক যেন থামছেই না। ভোপালের আইশবাগ স্টেডিয়ামের কাছে ৯০ ডিগ্রির ডিজাইনে যে ব্রিজ নির্মিত হয়েছে, তেমনই ৯০ ডিগ্রি ডিজাইনের একটি রেল ব্রিজ প্রকাশ্যে এসেছে। স্বভাবতই এই ব্রিজের ডিজাইন, নকশা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পিডব্লুডি-র ডিজাইন করা এই রেলওয়ে ওভার ব্রিজের ডিজাইন অনেকটাই ইংরেজি 'জেড' অক্ষরের মতো। পোলো গ্রাউন্ডে রয়েছে এই ব্রিজ। দুটো ৯০ ডিগ্রির টার্ন রয়েছে এই ব্রিজের মধ্যে।          

এই ব্রিজের সাহায্যে MR 4- এর সংযোগ স্থাপন সম্ভব পোলো গ্রাউন্ডের সঙ্গে। এছাড়াও এই ব্রিজের মাধ্যমে উল্লিখিত রাস্তার যানবাহনকে ভাগীরথ পুরার দিকেও সংযুক্ত করা সম্ভব। আপাতত এই নতুন ৯০ ডিগ্রি ডিজাইনের ব্রিজের কাজ চলছে। কয়েকটি পিলার লাগানো হয়ে গিয়েছে। এই ব্রিজের নির্মাণকাজের অর্ধেক ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আর এখন এর মধ্যে ৯০ ডিগ্রি বাঁক দেখতে পাওয়া যাবে। আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে, এই পিলারগুলি একদম ৯০ ডিগ্রি 'জেড' অক্ষরের ডিজাইনে তৈরি হয়েছে। বলা হচ্ছে, ভোপালের আইশবাগ ব্রিজের থেকে দু'ধাপ এগিয়ে রয়েছে ইন্দোরের নতুন ৯০ ডিগ্রি ডিজাইনের ইংরেজি 'জেড' অক্ষরের মতো দেখতে এই রেলওয়ে ওভার ব্রিজ।           

এই ব্রিজের নকশা, ৯০ ডিগ্রির বাঁক, ইংরেজি 'জেড' অক্ষরের আকৃতি- এসব প্রসঙ্গেই পিডব্লুডি-র ব্রিজ সেলের ইনচার্জ গুরমীত কউর জানিয়েছেন, আপাতত এই ব্রিজ প্রসঙ্গে বিভিন্ন তথ্য সামনে আসছে। এখনও কাজ চলছে ব্রিজের। আর ব্রিজের ডিজাইন নিয়েও পুনরায় অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। যদি কোনও ত্রুটি ধরা পরে তবে তা সংশোধনের সুযোগ রয়েছে। এর আগে ভোপালের ব্রিজের ৯০ ডিগ্রি ডিজাইন নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। স্বভাবতই ব্রিজের এ হেন জটিল ডিজাইন যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটাতে পারে, এই সম্ভাবনাও উঠে এসেছে। সাতজন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। এইসবের মাঝেই নতুন করে বিতর্ক দানা বাঁধছে ইন্দোরের এই নতুন ব্রিজ নিয়ে।            

এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তে ব্রিজ ভেঙে পড়ার কয়েকটি ঘটনা বিগত কয়েকদিনেই ঘটেছে। কোথাও নদীর উপর ব্রিজ ভেঙে পড়েছে। কোথাও বা ভেঙেছে উড়ালপুল। আগামী দিনে আবার কোনও সেতু বিপর্যয় দেখতে হবে না তো? এই প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মনে। প্রমাদ গুনছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget