এক্সপ্লোর

Kashmiri Pandit Genocide Museum: কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র ইতিহাস জানাবে ভোপালের মিউজিয়াম

Kashmiri Pandit Genocide Museum: কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা' নিয়ে মিউজিয়াম বানানো হবে মধ্যপ্রদেশে। জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভোপাল: কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'কাশ্মীর ফাইলস' ('The Kashmir Files')। প্রবল বিতর্কের মধ্যে দিয়েই দেশজুড়ে বিভিন্ন হলে চলছে সিনেমাটি। ইতিমধ্যেই ২০০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। এবার নয়া চমক। কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা' নিয়ে মিউজিয়াম (museum) বানানো হবে মধ্যপ্রদেশে। এমনই কথা জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chouhan)।

পরামর্শ ছিল:
মিউজিয়াম (museum) তৈরির পরামর্শ দিয়েছিলেন   'কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের। পরিচালক জানান, তিনি ভোপালে এমন মিউজিয়াম করার কথা ভাবছিলেন, যাতে সাধারণ নাগরিক কাশ্মীর পণ্ডিতদের সঙ্গে হওয়া ভয়াবহ ঘটনার কথা জানতে পারেন। শুক্রবার বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, 'এত অত্যাচারের পরেও কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits) তাঁদের সন্তানদের কখনও অস্ত্র তুলে নিতে বলেননি। তাঁরা পড়াশোনাকে গুরুত্ব দেন। সেই কারণেই ভারতের অন্যত্র বা বিদেশ যেখানেই তাঁরা গিয়েছেন সফল হয়েছেন।'

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনিই এমন মিউজিয়াম তৈরির পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন পরিচালক। তিনি আরও বলেন, 'মধ্যপ্রদেশ সফল রাজ্য। আমি ভোপালেরই লোক, তার জন্য আমি গর্বিত। আমার স্ত্রীও ইন্দোরেরই লোক।'

শিবরাজ সিং চৌহান বলেছেন, 'ওই মিউজিয়ামের জন্য মধ্যপ্রদেশ সরকার জমি দেবে, অন্য সুবিধাও দেবে। ভোপালে ওই মিউজিয়াম করার জন্য সবরকম সাহায্য করা হবে।' তিনি আরও বলেন, 'আমি ২০০৮ সালে কাশ্মীরি পণ্ডিতদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি তাঁদের যন্ত্রণা অনুভব করেছি। আমি আশ্বাস দিচ্ছি, মধ্যপ্রদেশ সরকার এখানে ওই মিউজিয়াম করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে।'

শুক্রবারই ভোপালে পৌঁছেছেন চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনদিনের চিত্র ভারতী চলচিত্র উৎসবের সূচনা করছেন তিনি। বিভিন্ন ভাষার ১২০টি ছোট দৈর্ঘ্যের ফিল্ম (short film) দেখানো হবে এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: নয়া রেকর্ড তৈরি করল 'দ্য কাশ্মীর ফাইলস

সেরা শিরোনাম

India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget