এক্সপ্লোর

Faridabad RDX Recovered: দিল্লি বিস্ফোরণের ১ দিন পরেই আবার বিপুল বিস্ফোরক উদ্ধার সেই ফরিদাবাদ থেকেই, পুলিশের জালে আরও ২

Delhi Blast : মঙ্গলবারই হরিয়ানার ফরিদাবাদ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৫০-৬০ কেজি বিস্ফোরক । 

ফরিদাবাদ : রাজধানী দিল্লিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১২ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে আরও।  এই ঘটনার দিনই সকালে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। মঙ্গলবারই হরিয়ানার ফরিদাবাদ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৫০-৬০ কেজি বিস্ফোরক । 

ফরিদাবাদে কাশ্মীরি ডাক্তার মুজাম্মিল শাকিলের দুটি ভাড়া করা ঘর থেকে পুলিশ মোট ২,৯০০ কেজি বিস্ফোরক এবং দাহ্য পদার্থ উদ্ধার করে সোমবার । তার একদিন পরই এই গ্রেফতারি ও আবার বিস্ফোরক উদ্ধার।   গোয়েন্দা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা এবং উত্তর প্রদেশে বিস্তৃত রয়েছে জৈশ-ই-মহম্মদ এবং আনসার গাজওয়াত-উল-হিন্দের নেটওয়ার্ক। ডাক্তারদের সামনে রেখে সন্ত্রাসবাদের "হোয়াইট-কলার মডিউল" চালাচ্ছে এই জঙ্গি সংগঠনগুলো। মডিউলের অংশ থাকার অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে এই শাকিল এবং আরেক কাশ্মীরি ডাক্তার আদিল আহমেদ রাথেরও ছিল। পরে আরেক মহিলা ডাক্তারকেও আতস কাচের নিচে আনে গোয়েন্দারা।  

সোমবার সন্ধেয় লাল কেল্লা মেট্রো স্টেশনের বাইরে, এই গাড়িতেই বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। সেই বিস্ফোরণের জেরেই আগুন ধরে যায় একের পর এক গাড়িতে। যে গাড়িতে করে বিস্ফোরক নিয়ে আসা হচ্ছিল, সেটির চালক উমর উল নবীর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কিন্তু, হরিয়ানার নম্বর প্লেট দেওয়া এই গাড়িটি সোমবার দিনভর কোথায় ছিল? বিস্ফোরণের আগে ১১ ঘণ্টা ধরে কোথায় কোথায় ঘুরেছিল গাড়িটা? সেই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পুলিশ সূত্রে দাবি, সোমবার সকাল সাড়ে ৭টায় হরিয়ানার ফরিদাবাদে ছিল গাড়িটি। CCTV ফুটেজে ধরা পড়েছে, ওই সময়ে ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় উমরের i20 গাড়িটিকে। তারপর সকাল ৮টা ১৩ মিনিটে দেখা যায়, গাড়িটি বদরপুর টোল প্লাজা থেকে দিল্লিতে ঢুকছে। 
কিছুক্ষণ পর ৮টা ২০ মিনিটে ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িটিকে দেখা যায়। এরপর বেশ কিছক্ষণ গাড়িটি কোথায় ছিল, তার হদিশ পাওয়া যায়নি। দুপুর ৩টে ১৯ মিনিটে, লালকেল্লার কাছাকাছি পার্কিং লটে দেখা যায় গাড়িটিকে। সন্ধে ৬টা ২২ মিনিটে দেখা যায়, সেটি পার্কিং লট থেকে বেরিয়ে লাল কেল্লার দিকে রওনা দিচ্ছে। আর তারপরই ৬টা ৫২ মিনিটে, সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গাড়িতে।

সেরা শিরোনাম

Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget