এক্সপ্লোর

Agra Coronavirus Death: যোগীর দাবিই সার, অক্সিজেন না পেয়ে আগ্রায় মৃত্যু ৮ করোনা রোগীর

যদিও অক্সিজেনের অভাবের অভিযোগ অস্বীকার করেছেন আগ্রার জেলাশাসক। জানিয়েছেন কোনও ঘাটতি নেই অক্সিজেনের।

আগ্রা : বেড বা অক্সিজেন কোনও কিছুরই দাবি নেই বলে জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তা সত্ত্বেও বুধবার অক্সিজেনের অভাবে আগ্রায় মৃত্যু হল 8 রোগীর। আগ্রার পরাস হাসপাতালের ঘটনা। 

গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, "কালোবাজারি আর ভুল প্রচারই দায়ী, উত্তরপ্রদেশের কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি নেই।" আশ্বাস দিয়ে তিনি এও জানিয়েছিলেন, রাজ্যে অক্সিজেন বিষয়ক পরিস্থিতি শীঘ্রই খতিয়ে দেখা হবে। অন্যদিকে সাধারণ মানুষের উদ্দেশে যোগী বার্তা দেন, যাঁরা সরকারি হাসপাতালে বেড পাবেন না, তাঁরা বেসরকারি হাসপাতালে যান, সরকারই তাঁদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। তবে পরিস্থিতির উন্নতি হয়নি তাতেও। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। অক্সিজেনের অভাবে এবার মৃত্যু হল আট রোগীর।

হাসপাতালের আধিকারিক তনু চতুর্বেদী জানিয়েছেন, "জেলা প্রশাসনকে আমরা এই বিষয়ে জানিয়েছি।" অন্যদিকে ঘটনায় আগ্রার জেলাশাসক প্রভু সিং-এর সাফাই, "গত ২৪ ঘণ্টায় হাসপাতালে অক্সিজেনের ঘাটতি হয়েছিল। তবে খবর আসা মাত্রই সমস্যার সমাধান করা হয়েছে।" হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই অক্সিজেনের চাহিদা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে বলে জানান প্রভু সিং। 

রোজই খারাপ হচ্ছে কোভিড পরিস্থিতি, ইতিমধ্যেই রাজ্যের বহু হাসপাতাল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, হাসপাতালে বেড নেই। হাসপাতালগুলোর তরফে রোগীদের উদ্দেশে এও জানানো হয়েছে, "যাঁরা আপনজনদের ভালবাসেন দয়া করে তাঁরা ব্যক্তিগতভাবে অক্সিজেন কিনে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করুন।"

দিল্লির পাশাপাশি ভয়াবহ ছবি আগ্রার হাসপাতালগুলিতেও। অক্সিজেনের সঙ্কট চরমে পৌঁছে গিয়েছে। আগ্রায় প্রভা হাসপাতালের তরফে রোগীর পরিবারকে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার এবং একটি করে চিঠি ধরিয়ে দেওয়া হচ্ছে। যাতে লেখা রয়েছে, "দয়া করে অক্সিজেন ভরে নিন।" এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "প্রায় ১০০ জন সঙ্কটজনক রোগী রয়েছে। যাঁদের প্রত্যেকেরই জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন। অবিলম্বে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ না করা হলে, সমস্ত রোগী মারা যাবেন।"

ছবিটা একই ন্যাশনাল হাইওয়ের ভগবতী হাসপাতালেও। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ম্যানেজার জাকিরা খান জানিয়েছেন, "আমরা ইতিমধ্যেই রোগীর পরিবারকে জানিয়ে দিয়েছি হাসপাতালে অক্সিজেন নেই, প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। একাধিক ফোন, ইমেলের পরও অক্সিজেন সরবরাহ হচ্ছে না।"

শুধু অক্সিজেন নয়, আগ্রার হাসপাতালগুলিতে রেমডিসিভিরেরও ঘাটতি রয়েছে, ওষুধের দোকান এমনকী প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের আউটলেটেও রেমডিসিভির ইঞ্জেকশনের জোগান নেই। তবে স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আগ্রার জেলাশাসক প্রভু সিং। জানিয়েছেন, শহরে ৪০০০-এরও বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন। তবে শহরে কোথাও বেডের অভাব নেই, আমাদের তথ্য অনুযায়ী এখনও প্রায় ২০০০ ফাঁকা বেড রয়েছে। প্রশাসন রোগীদের প্রয়োজনীয় বেড এবং অক্সিজেন সরবরাহ করবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget