এক্সপ্লোর

Agra Update: 'হাত ভেঙেছে' শ্রীকৃষ্ণের, সুশ্রুষার জন্য আগরার জেলা হাসপাতালে কান্নাকাটি পুরোহিতের

Agra News Update: বিচলিত হয়ে এক পুরোহিত হাসপাতালে আসেন। এদিন সকালে স্নান করানোর সময় কোনওভাবে তাঁর দেবতার মূর্তির হাতটি ভেঙে যায়। দেবতার ভাঙা হাত সারিয়ে দেওয়ার আবেদন নিয়ে হাসপাতালে পৌঁছন পুরোহিত মশাই।

আগরা: শুক্রবার এক আজব ঘটনার সাক্ষী রইল আগরার জেলা হাসপাতাল। সেখানকার কর্মীরা পড়েন এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে। ঠিক কী ঘটেছিল? এদিন একজন পুরোহিত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির ভাঙা হাত ব্যান্ডেজ করার অনুরোধ নিয়ে আসেন। রীতিমতো কান্নাকাটি জুড়ে দেন তিনি। স্বাভাবিকভাবেই বেজায় সমস্যায় পড়েন স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতালের কর্মীরা এদিন একজন পুরোহিতের মুখোমুখি হন। তাঁর একটাই দাবি। বিচলিত হয়ে পুরোহিতমশাই হাসপাতালে এসেছিলেন। এদিন সকালে স্নান করানোর সময় কোনওভাবে তাঁর দেবতার মূর্তির হাতটি ভেঙে যায়। দেবতার ভাঙা হাত সারিয়ে দেওয়ার আবেদন নিয়ে হাসপাতালে পৌঁছন পুরোহিত মশাই।

বেশ অনিচ্ছা সত্ত্বেও খানিক পরে হাসপাতাল থেকে 'শ্রীকৃষ্ণ'-এর নামে একটি রেজিস্ট্রেশন বের করা হয়। একইসঙ্গে মূর্তির হাতও ব্যান্ডেজ করে দেওয়া হয় হাসপাতাল থেকে।

আরও পড়ুন: Happy Guru Nanak Jayanti 2021: গুরু নানক জয়ন্তীতে কীভাবে প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা পাঠাবেন?

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন পুরোহিত মশাই কান্না জুড়েছেন। তাঁর হাতে রয়েছে নাড়ুগোপালের একটি মূর্তি যার একটা হাত ভাঙা। 

কিছু প্রত্যক্ষদর্শীর মতে, ওই পুরোহিত সকাল ৯ টার দিকে জেলা হাসপাতালে পৌঁছন এবং হাসপাতালের কর্মীদের কাতর আবেদন করতে থাকেন যাতে তাঁরা মূর্তির চিকিৎসা করেন।

লেখ সিংহ নামে ওই পুরোহিত মশাইয়ের দাবি, তিনি স্নান করানোর সময় মূর্তির হাত ভেঙে ফেলেছেন। তিনি বলেন, 'সকালে যখন আমি পুজো করছিলাম আর ঈশ্বরকে স্নান করাচ্ছিলাম তখন মূর্তিটা আমার হাত থেকে পড়ে যায় এবং হাত ভেঙে যায়।'

তিনি আরও বলেন, 'আমি ঈশ্বরের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ফলে আমি খুবই আঘাতপ্রাপ্ত হই। বাধ্য হয়ে আমি হাসপাতালের দ্বারস্থ হই যাতে তাঁরা সুশ্রুষা করে দেন।'

লেখ সিংহ গত ত্রিশ বছর ধরে অর্জুন নগরের খেরিয়া মোড়ের পাথোয়াড়ি মন্দিরের পৌরহিত্যের কাজ করছেন। 'হাসপাতালে কেউ আমার আবেদনকে গুরুত্ব দেননি। কিন্তু আমি অন্তর থেকে ভেঙে পড়েছিলাম এবং আমার ঈশ্বরের জন্য কাঁদতে শুরু করি।' লেখ সিংহের সঙ্গে হাজির হয়েছিলেন একাধিক স্থানীয় বাসিন্দাও, জানান প্রত্যক্ষদর্শীরা।

জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট, ডা. অশোক কুমার আগরওয়াল বলেন, যে তাঁকে খবর দেওয়া হয় যে একজন পুরোহিত এসেছেন তাঁর দেবতার মূর্তির ভাঙা হাতের চিকিৎসা করাতে, এবং এও জানানো হয় যে তিনি কান্নাকাটিও করছেন। ওই পুরোহিতের অনুভূতির কথা মাথায় রেখেই হাসপাতালের পক্ষ থেকে 'শ্রীকৃষ্ণ'-এর নামে রেজিস্ট্র্রেশন করানো হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
মধ্যরাতে পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা, কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে কী ব্যবস্থা ?
মধ্যরাতে পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা, কিন্তু অভিজিৎ দীপকের বিরুদ্ধে কী ব্যবস্থা ?
App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget