এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: আমদাবাদে কীভাবে উড়ানের পরেই বিমান বিপর্যয় ? যা বলছেন বিশেষজ্ঞরা...

Air India Plane Crashed : ভেঙে পড়ার পরেই বিমানে আগুন, মনে করছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে চলছে কাটাছোঁড়া।

আমদাবাদ : কীভাবে উড়ানের পরেই বিমান বিপর্যয় ? একদিন পরেও রহস্য রয়ে গেছে। আমদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলেছে ডিজিটাল ভিডিও রেকর্ডারের। তা বিশ্লেষণ করে দেখা হবে দুর্ঘটনার আগে কী অবস্থা ছিল বিমানের। ডিজিটাল ভিডিও রেকর্ডারেই কি লুকিয়ে রয়েছে এই বিমান দুর্ঘটনার রহস্য ? উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স। খোঁজ চলছে আরও একটি ব্ল্যাক বক্সের। ব্ল্যাক বক্সের মধ্যেই থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার। উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার । ভেঙে পড়ার পরেই বিমানে আগুন, মনে করছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে চলছে কাটাছোঁড়া।

কিছু বিশেষজ্ঞ অত্যন্ত বিরল "Double Engine Failure"-এর সম্ভাব্য কারণ ব্যাখা করেছেন। ব্যাকআপ সিস্টেম র‍্যাম এয়ার টারবাইন (RAT) সক্রিয় ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাধারণত জ্বালানি দূষণ বা জ্বালানি মিটারিং সিস্টেমে বাধার কারণে Double Engine Failure হয়ে যায়, যার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। তবে, প্রাক্তন পাইলট মার্কো চ্যান বলেছেন যে, এখনও পর্যন্ত প্রকাশিত ফুটেজে Double Engine Failure হওয়ার কোনও স্পষ্ট প্রমাণ নেই। GE Aerospace তদন্তে সহায়তা করার জন্য একটি দল পাঠিয়েছে এবং বোয়িং বিমান সংস্থাটিকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে, টেকঅফের সময় ফ্ল্যাপ (Plane Flaps হল ডানার পিছনের চলমান পৃষ্ঠ যা বিমানকে আরও উপরে উঠতে সাহায্য করে)  সম্পূর্ণরূপে খোলেনি, যার ফলে বিমানটির টেকঅফ করতে সমস্যা হয়ে থাকতে পারে। এগুলি উচ্চ-গতির বিমানকে টেকঅফ এবং অবতরণের সময় ধীরে ধীরে উড়তে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। যদি এর সেটিংসে ভুল থাকে, তাহলে ভারী বিমানগুলি গরম আবহাওয়ায় টেকঅফ করতে ব্যর্থ হতে পারে। আমদাবাদে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, যার ফলে বাতাস পাতলা হয়ে গিয়েছিল। ইঞ্জিন থ্রাস্ট এবং ফ্ল্যাপ সেটিংস বেশি প্রয়োজন হয়েছিল। ৭৮৭-এর সতর্কীকরণ ব্যবস্থা টেকঅফের সময় ফ্ল্যাপ সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হলে সতর্ক করে। তবে এটি ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। প্রাক্তন পাইলট মার্কো চ্যান বলেছেন যে, টেকঅফের আগে একাধিক চেকলিস্ট এই বিষয়গুলি নিশ্চিত করে।

যাচাই না করা Flightradar24 তথ্য অনুসারে, বিমানটি রানওয়ে ২৩-এর অর্ধেক থেকে উড়েছিল, যেখানে মাত্র ১৯০০ মিটার রানওয়ে ছিল, কিন্তু বোয়িং 787 এর জন্য ২৮২০ মিটার প্রয়োজন। পর্যাপ্ত রানওয়ে না পেলে পূর্ণ গতি ও লিফ্টে সমস্যা হতে পারে বিমানের। বিশেষ করে যাত্রী ভার থাকলে।

ভিডিও ফুটেজে দেখা গেছে যে, বিমানের ল্যান্ডিং গিয়ার টেকঅফের পরেও নীচে ছিল, যা সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যে উপরে উঠে যায়। সাধারণত ল্যান্ডিং গিয়ারটি প্রায় ৪০০ মিটার উচ্চতায় উপরে তোলা হয়, এটি গুরুত্বপূর্ণ। 

কিছু কিছু বিশেষজ্ঞ বার্ড স্ট্রাইকের কথাও বলছেন। যা আমদাবাদ বিমানবন্দরে হামেশাই হয়ে থাকে। ২০১৮ থেকে ২০২৩ সালের অক্টোবরের মধ্যে ৩১৯ বার্ড স্ট্রাইক হয়েছে।

সেরা শিরোনাম

Earthquake : বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
Moon Soil: চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের মাটিতে ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Rajasthan Poll Result : রাজস্থানে BJP র বিরাট ধাক্কা, 'জনগণ শিক্ষা দেবে' হুঙ্কার CJP-র, আর BJP বলছে ...
রাজস্থানে BJP র বিরাট ধাক্কা, 'জনগণ শিক্ষা দেবে' হুঙ্কার CJP-র, আর BJP বলছে ...
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget