এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: বিমানে ওঠার আগেই রিলস শ্যুট, 'অনেক আনন্দ নিয়ে ফিরছি', তারপরই মর্মান্তিক পরিণতি ব্রিটিশ 'সমকামি কাপল'- এর

Air India Plane Crash: ভিডিও শেষ করার আগে হাসি মুখে দেখা গিয়েছে দু'জনকেই। জ্যামি বলেছেন, খুব খুশি হয়ে, অনেক আনন্দ নিয়ে ফিরছেন তাঁরা। এমন সুন্দর বার্তার পরেই সব শেষ হয়ে গিয়েছে।

Ahmedabad Plane Crash: বিমানে ওঠার কিছুক্ষণ আগেই বিমানবন্দরে বসে রিলস বানিয়েছিলেন ব্রিটিশ নাগরিক জ্যামি রে মিক। বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ থেকে লন্ডনে এয়ার ইন্ডিয়ার যে বিমান যাচ্ছিল তারই যাত্রী ছিলেন তিনি। আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু টেক অফের মিনিট খানেকের মধ্যেই ভেঙে পড়ে এই যাত্রীবাহী বিমানটি। 

জ্যামির বানানো যে ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে আমদাবাদ বিমানবন্দরেই বসে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন আরও এক বিদেশি যুবক। ক্যামেরার দিকে তাকিয়ে জ্যামি জানাচ্ছিলেন যে, তাঁরা বোর্ডিংয়ের তৈরি হচ্ছেন। তখনও ঘুণাক্ষরেও যাত্রীদের কেউই টের পাননি যে আর কিছুক্ষণের মধ্যেই কী ভয়াবহ বিপর্যয় নেমে আসতে চলেছে তাঁদের জীবনে। ভিডিওতে জ্যামির সঙ্গে থাকা যুবকের নাম সঠিকভাবে জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি Fiongal Greenlaw-Meek- এই নামেই পরিচিত। জানা গিয়েছে, জ্যামি এবং Fiongal Greenlaw-Meek ব্রিটিশ ওয়েলনেস কাপল। তাঁরা সমকামি জুটি। ভারতে এসেছিলেন ঘুরতে। 

ভিডিওতে জ্যামিকে বলতে শোনা গিয়েছে, তাঁরা এয়ারপোর্টে এসে গিয়েছেন। সবেমাত্র বোর্ডিং হচ্ছে। ভারতকে বিদায় জানিয়ে তিনি আরও বলেছেন, এবার ১০ ঘণ্টার উড়ানের পর লন্ডন ফেরার পালা। এর পাশাপাশি তিনি এও বলেছেন, ভারত থেকে সবথেকে বড় জিনিস তিনি নিয়ে যাচ্ছেন, পার্টনারের প্রতি ধৈর্য না হারানোর শিক্ষা। ভিডিও শেষ করার আগে হাসি মুখে দেখা গিয়েছে দু'জনকেই। জ্যামি বলেছেন, খুব খুশি হয়ে, অনেক আনন্দ নিয়ে ফিরছেন তাঁরা। এমন সুন্দর বার্তার পরেই সব শেষ হয়ে গিয়েছে। মর্মান্তিক পরিণতি হয়েছে এই দুই ব্রিটিশ নাগরিকের।

প্রসঙ্গত উল্লেখ্য, আমদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানে আরও অনেক ব্রিটিশ যাত্রী ছিলেন। আমদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ছিলেন মোট ২৪২ জন। তাঁদের মধ্যে ২ জন পাইলট, ১০ জন বিমানকর্মী অর্থাৎ ক্রু মেম্বার এবং বাকি ২৩০ জন যাত্রী। এই যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের নাগরিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget