এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: সিট নম্বর 11A, বিশ্বাসকুমার রমেশের জীবন মিলে গেল এই তারকার সঙ্গে, বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন ইনিও

Ruangsak James Loychusak: গুজরাতের আমদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা শুধু গোটা দেশকেই নয়, গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে।

নয়াদিল্লি: মাঝে প্রায় তিন ফারাক। যোগসূত্র কিন্তু একটি, সিট নম্বর 11A. আর তাতেই জীবন জুড়ে গেল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বেঁচে ফেরা বিশ্বাসকুমার রমেশ এবং তাইল্যান্ডের অভিনেতা তথা গায়ক রুয়াংসাক জেমস লয়চুসাকের। ১৯৯৮ সালে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন অভিনেতা জেমসও।  রমেশের মতো বিমানে 11A আসনে বসেছিলেন তিনি। (Ahmedabad Plane Crash)

গুজরাতের আমদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা শুধু গোটা দেশকেই নয়, গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনার বিবরণ জেনে, দুর্ঘটনাস্থল থেকে উঠে আসা ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠেছেন সকলেই। আর এসবের মধ্যেই অতীতে ফিরে যান জেমস। নিজের জীবনের সেই দুর্বিসহ মুহূর্তে ফিরে যান তিনি। তবে রমেশের কথা জেনে চমকে উঠেছেন তিনি। (Ruangsak James Loychusak)

জেমস নিজেই এ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর বিমান দুর্ঘটনায় পড়েন তিনি। অবতরণের সময় Thai Airways-এর TG261 বিমানটি জলাজমিতে আছড়ে পড়েছিল। 

ওই বিমানে মোট ১৪৬ জন যাত্রী সওয়ার ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয় ১০১ জনের। এখন ৪৭ বছর বয়স জেমসের। ৪০ বছরের রমেশের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন তিনি। জানিয়েছেন, ২৭ বছর আগে রমেশের মতো তিনিও বিমানের 11A আসনে বসেছিলেন। বিমানটি যখন নীচের দিকে ধাবিত হচ্ছিল, প্রাণ হাতে নিয়ে বসেছিলেন তিনিও।

ফেসবুকে জেমস লেখেন, ‘ভারতে বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ব্যক্তি আমার মতোই 11A আসনে বসেছিলেন’।  ওই বিমানের বোর্ডিং পাস তাঁর কাছে না থাকলেও, সেই সময় সংবাদপত্রে ছাপা খবরের উল্লেখ করেছেন তিনি। বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর একাধিক বার সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জেমস। সেই ধাক্কা, সেই অপরাধবোধ আজও বয়ে চলেছেন বলে জানিয়েছেন। এমনকি দুর্ঘটনার পর প্রায় একদশক বিমানে ওঠেননি জেমস।

জেমস জানিয়েছেন, আমদাবাদ দুর্ঘটনায় রমেশের কথা জানতে পেরে গায়ে কাঁটা দেয় তাঁর। ওই দুর্ঘটনার পর তাঁর পুনর্জন্ম হয়। ভারতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি। আমদাবাদ দুর্ঘটনার পর এখনও চিকিৎসাধীন রমেশ। কী করে বেঁচে ফিরলেন, এখনও বুঝতে পারছেন না তিনি।

২৭ বছর আগে জেমস এবং এখন রমেশ, দু'জের বেঁচে ফেরাকেই কেউ কেউ 'মিরাকল' বলছেন। সেই সঙ্গে, বিমানযাত্রার নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। দু'জনেই যেহেতু 11A আসনে বসেছিলেন, তাই বিমানের ওই আসনটি সবচেয়ে সুরক্ষিত কি না, সেই প্রশ্নও উঠ আসছে। যদিও বিশেষজ্ঞদের মতে, বিমান বিশেষে আসনের বিন্যাস ভিন্ন প্রকারের হয়। তবে বিমানের পিছনের দিকের এবং ডানা বরাবর আসনকেই তুলনামূলক স্থিতিশীল বলে ধরা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget