এক্সপ্লোর

Covid-19 Third Waves : মানুষের গতিবিধির উপর নির্ভর করছে কোভিড ঢেউ, সতর্কবার্তা এইমসের চিকিৎসকের

মানুষের গতিবিধির উপর অনেকটা নির্ভর করছে কোভিড ঢেউ। রবিবার এমনই সতর্কবার্তা দিলেন এইমসেরই মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নীরজ নিশ্চল।

নয়া দিল্লি : আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশে দেখা যেতে পারে করোনার তৃতীয় ঢেউ। আগের দিনই এমন আশ্বাস দিয়েছিলেন দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। তবে, মানুষের গতিবিধির উপর অনেকটা নির্ভর করছে কোভিড ঢেউ। রবিবার একথা জানালেন এইমসেরই মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নীরজ নিশ্চল।

ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে দেশজুড়ে। এপ্রসঙ্গে চিকিৎসক নিশ্চল বলেন, কোভিডের ঢেউ দুটি বিষয়ের উপর নির্ভর করবে। এর মধ্যে একটি ভাইরাস-সম্পর্কিত, অন্যটি মানব-সম্পর্কিত। ভাইরাসের মিউটেশন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে যথাযথভাবে কোভিড বিধি মেনে চললে এই ঢেউ আটকানো যেতে পারে।

ভ্যাকসিনের উপকারিতা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে টিকা। এমনকী আপনি যদি সংক্রমিত হনও, তাহলেও আপনার শারীরিক জটিলতা যাতে না দেখা দেয় তা নিশ্চিত করবে ভ্যাকসিন। 

এর আগে এইমসের নিউরোলজি বিভাগের প্রধান পদ্মা শ্রীবাস্তব বলেন, প্রত্যেকেই বলছেন নিজের সুরক্ষা সরাবেন না। অন্যথা তৃতীয় ঢেউ চলে আসবে। একশো বছর আগের ইতিহাস আছে। যে সময় স্প্যানিশ ফ্লু মহামারীর তৃতীয় ঢেউ দেখা গিয়েছিল। তাই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। এনিয়ে আলোচনা চলছে, কারণ একাধিক ভ্যারিয়েন্ট এবং কোভিড বিধি না মানা। 

গতকাল একই প্রতিধ্বনি শোনা গিয়েছিল এইমসের প্রধান রণদীপ গুলেরিয়ার গলায়। তিনি বলেছিলেন, "আনলক পর্ব শুরু হয়ে গিয়েছে। ফলে, আবার কোভিড-বিধির অভাব দেখা দিয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে আমরা কিছু শিক্ষা নিইনি মনে হচ্ছে। আবার বহু মানুষ জড়ো হচ্ছেন। দেশজুড়ে সংক্রমণ বাড়তে হয়ত কিছুটা সময় নেবে। কিন্তু, তৃতীয় ঢেউ অনিবার্য। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। খুব জোর আর একটু সময় লাগতে পারে। নতুন ঢেউ আসতে মূলত তিন মাস লাগতে পারে। কিন্তু, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিছু কম সময়ও নিতে পারে। তাই আমাদের কড়া নজরাদির চালাতে হবে। এর পাশাপাশি কোভিড বিধি মেনে চলতে হবে। আগের বার আমরা একটা ভ্যারিয়েন্ট দেখেছিলাম যেটা বাইরে থেকে এসে এখানে বিশাল আকারে ছড়িয়ে পড়ে। প্রচুর সংক্রমণ দেখা যায়। এই পরিস্থিতিতে হটস্পট এলাকায় কড়া নজরদারি প্রয়োজন।  "

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget