এক্সপ্লোর

সুশান্তের ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখতে মুম্বই এসে পৌঁছল দিল্লি এইমসের ফরেনসিক টিম

রিপোর্ট এলে স্পষ্ট হয়ে যাবে, সুশান্তের ময়নাতদন্ত রিপোর্ট কতটা ঠিক ছিল।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে সব থেকে বেশি প্রশ্ন উঠেছে তাঁর ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে। দিল্লি এইমসের ৪ জন চিকিৎসক ওই ময়নাতদন্ত রিপোর্ট পরীক্ষা করে দেখতে মুম্বই এসে পৌঁছেছেন। দলের নেতৃত্বে রয়েছেন এইমস ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত। আগামী ২ দিনে এই টিম তাদের রিপোর্ট জমা দেবে। রিপোর্ট এলে স্পষ্ট হয়ে যাবে, সুশান্তের ময়নাতদন্ত রিপোর্ট কতটা ঠিক ছিল। সুধীর গুপ্ত ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, কুপার হাসপাতাল যে ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছে, তাতে মৃত্যুর সময়ের উল্লেখ নেই কেন। মুম্বইয়ে সুশান্তের বাসভবন যেখানে তিনি মারা গিয়েছেন তাও ফরেনসিক টিম ঘুরে দেখবে। সুশান্তের বাবা কে কে সিংহের আইনজীবী দাবি করেছেন, সুশান্তের গলায় যে দাগ ছিল, তা ফাঁসের দাগের থেকে অনেক বেশি গলা টেপার মত। তাঁর একটা চোখ অন্য চোখের থেকে বেশি খোলা ছিল। এই সব বিষয় ময়নাতদন্ত রিপোর্টে নেই। এ সব নিয়েও তদন্ত করতে পারে এইমসের ফরেনসিক টিম। মনে করা হচ্ছে, সুশান্তের পোস্টমর্টেম রিপোর্ট ভালভাবে বুঝতে পারলে বহু প্রশ্নের জবাব পাওয়া যাবে। রিপোর্টে এমন অনেক কথার উল্লেখ নেই, যা থাকা উচিত ছিল। সুশান্তের পোস্টমর্টেম হয় ১৪ জুন মাঝরাতে মুম্বইয়ের কুপার হাসপাতালে। এখন জানা গিয়েছে, হাসপাতাল মুম্বই পুলিশকে একটি সাপ্লিমেন্টারি পোস্টমর্টেম রিপোর্টও দিয়েছিল, তাতে সুশান্তের মৃত্যুর সম্ভাব্য সময় জানানো হয়। বলা হয়, সুশান্তের মৃত্যু ময়নাতদন্তের ১২ থেকে ১৫ ঘণ্টা আগে হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: রবীন্দ্র সরোবর পেরিয়ে সুড়ঙ্গের মধ্যে থেমে গেল রেক, বিভ্রাট কলকাতা মেট্রোয়!
রবীন্দ্র সরোবর পেরিয়ে সুড়ঙ্গের মধ্যে থেমে গেল রেক, বিভ্রাট কলকাতা মেট্রোয়!
News Live: কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
ABP Maha Yuddha: 'বিচার কেবল ক্ষমতাবানদের, সাধারণ হলে পাওয়া যায় না, অভয়ার মা-বাবা এটাই ভেবেছেন হয়তো', মহাযুদ্ধ অনুষ্ঠানে বললেন শান্তা দত্ত দে
'বিচার কেবল ক্ষমতাবানদের, সাধারণ হলে পাওয়া যায় না, অভয়ার মা-বাবা এটাই ভেবেছেন হয়তো', মহাযুদ্ধ অনুষ্ঠানে বললেন শান্তা দত্ত দে
West Bengal SIR : 'SIR প্রত্যাহার করতে হবে', ভোটাধিকার রক্ষা মঞ্চের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে; পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি
West Bengal SIR : 'SIR প্রত্যাহার করতে হবে', ভোটাধিকার রক্ষা মঞ্চের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে; পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget