এক্সপ্লোর

Suvendu Adhikari: 'রিষড়া জ্বলছে, গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছে,' রিষড়াকাণ্ডে মমতাকে নিশানা শুভেন্দুর

Suvendu Aims TMC Govt: ট্যুইটে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, 'আজ কেন বোমাবাজি, তাণ্ডব? আজ তো কেউ মিছিল বের করেনি। রাজ্য সরকার দাবি করছে, সব ঠিক আছে।

কলকাতা: সময় যত এগোচ্ছে রাজ্য-রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে রিষড়াকাণ্ড। রামনবমীর মিছিল নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে সেখানে। সোমবার রাতেও নতুন করে অশান্ত হয় হুগলির জেলার এই এলাকা। এই গতকাল রাতে রিষড়ায় ফের অশান্তিতে রাজ্য প্রশাসনকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রিষড়া জ্বলছে, আর গোটা রাজ্য প্রশাসন দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে। 

ট্যুইটে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, 'আজ কেন বোমাবাজি, তাণ্ডব? আজ তো কেউ মিছিল বের করেনি। রাজ্য সরকার দাবি করছে, সব ঠিক আছে। এই সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। বাংলার শান্তিকামী  মানুষের রক্ষায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীই একমাত্র উপায়। গতকাল রিষড়ার অশান্তির পর ট্যুইট শুভেন্দু অধিকারীর। 

এদিকে, ৩ দিনের সফরে পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী। আজ খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক জনসভা করবেন। সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের পাশাপাশি, 
পরিষেবা প্রদান করবেন। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন দিঘায়। 

আগামীকাল দিঘা হেলিপ্যাড সংলগ্ন ময়দানে জেলার কর্মিসভায় ভাষণ দেবেন তিনি। এরপর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখা ছাড়াও বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা। 

এদিকে, রিষড়ার চার নম্বর রেল গেট এলাকায় গতকালের তাণ্ডবের পর সকাল থেকে চলছে পুলিশি টহল। চন্দননগর কমিশনারেট ছাড়াও রয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। গতকালের ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আজও এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। রিষড়া, মাহেশ ও কোন্নগরের একাংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। রিষড়ার চার নম্বর রেল গেট এলাকায় লাঠি হাতে রুট মার্চ করছে আরপিএফ ও পুলিশ। 

আরও পড়ুন, পুলিশকে লক্ষ্য করে ইট, বোমা! রাতের রিষড়ায় তুমুল অশান্তি, থমথমে এলাকা

অন্যদিকে, রিষড়াকাণ্ডে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আজ অবস্থানে বসবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সকাল ১১টা থেকে শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসবেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত ছাড়াও এই অবস্থানে যোগ দেবেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সোমবার রাতেও উত্তেজনাত ছড়ায় এলাকায়। গতকাল দলীয় কর্মীদের দেখতে রিষড়া যাওয়ার পথে, কোন্নগরের বিশালাক্ষীতলায় আটকানো হয় সুকান্ত মজুমদারের কনভয়। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে টানাপোড়েন। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি রাজ্য সভাপতি। এর প্রতিবাদেই আজ অবস্থানে বসার সিদ্ধান্ত। এদিকে, গতকালের মতো আজও শ্রীরামপুর, রিষড়ার  একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget