এক্সপ্লোর

AIMIM Twitter Hacked: ওয়েইসির দলের ট্যুইটার অ্যাকাউন্ট 'হ্যাকড', এলোন মাস্ক-এর নামে প্রোফাইল

রবিবার হ্যাকার হানার স্বীকার হয় অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর ট্যুইটার অ্যাকাউন্ট। তবে এই প্রথমবার নয়। ৯দিন আগেও হ্যাক হয়েছিল দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

হায়দরাবাদ: হ্যাকার হামলার জের। এবার এআইএমআইএম-এর অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে অন্য মুখ্। প্রোফাইল পিকচারে চলে এল টেসলার সিইও এলোন মাস্কের ছবি। সাম্প্রতিককালে এই নিয়ে দু'বার হ্যাকার হানার মুখে পড়ল ওয়েইসির দল।

রবিবার দুপুর ১টা নাগাদ হ্যাকার হানার শিকার হয় অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর ট্যুইটার অ্যাকাউন্ট। তবে এই প্রথমবার নয়। ৯দিন আগেও হ্যাক হয়েছিল দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সেবারও ট্যুইটার অ্যাকাউন্টের ওপর হানা দিয়েছিল হ্যাকাররা। পরবর্তীকালে ট্যুইটারের সঙ্গে যোগাযোগ করলে ঠিক করে দেওয়া হয় অ্যাকাউন্ট। এবার ফের সেই হ্যাকার হানার মুখে পড়ল অ্যাকাউন্ট। সংবাদসংস্থা পিটিআইকে এমনই জানিয়েছেন দলের এক মুখপাত্র।

দলের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনার পর নতুন করে অ্যাকাউন্ট থেকে কোনও ট্যুইট করা হয়নি। সোমবার এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবে দল। বর্তমানে মিমের এই ট্যুইটার অ্যাকাউন্টে ৬.৭৮ লক্ষ ফলোয়ার রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে, আগামী বছরই উত্তরপ্রদেশ নির্বাচন। ইতিমধ্যেই যোগীর রাজ্যে নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসাদউদ্দিন ওয়েইসির দল। তারই মধ্যে বার বার এই ধরনের ঘটনা ঘটছে মিমের সঙ্গে।

গত মাসেই দলের রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে আনে AIMIM। দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানান, উত্তরপ্রদেশ নির্বাচনে ১০০ আসনে লড়বে তাঁর দল। তবে একা সেখানে লড়বে না দল। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ও ভাগিদারি সংকল্প মোর্চার সঙ্গে জোট করে নির্বাচনী যুদ্ধে নামবে মিম।

ইউপির রাজনৈতিক চিত্র বলছে, উত্তরপ্রদেশে ওমপ্রকাশ রাজভর-এর নেতৃত্বে লড়বে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। ছোট কিছু দল নিয়ে লড়বে ভাগিদারি সংকল্প মোর্চা। সম্প্রতি ইউপির পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে ওয়েইসির দল। অখিলেশ যাদবের কেন্দ্র আজমগড় ছাড়াও  উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের গড় প্রয়াগরাজেও ছাপ রেখেছে মিম। ২০১৫ সালে জেলা পঞ্চায়েত নির্বাচনে চারটে আসন পেয়েছিল দল। এবার পঞ্চায়েত পোলে সেই গ্রাফ বেড়েছে। যা স্বাভাবিকভাবেই অক্সিজেন জুগিয়েছে ওয়েইসির দলকে।

 

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget