এক্সপ্লোর

Air India Express Crisis : সংস্থায় 'অব্যবস্থার' অভিযোগ তোলার পরই একসঙ্গে বহু কর্মী 'সিক লিভ'-এ, বাতিল এয়ার ইন্ডিয়ার ৭০ বিমান

Air India Express Crisis Flight Cancel : একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে সংস্থাকে। পরিস্থিতি এমনই সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে যাত্রীদের থেকে ক্ষমা চাইতে হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে। 

নয়াদিল্লি: গত মাসেই কর্মচারীরা অভিযোগ করেছিলেন, সংস্থায় চূড়ান্ত অব্যবস্থা চলছে। কর্মীদের সঙ্গে ব্যবহারে সাম্যের অভাব রয়েছে কর্তৃপক্ষের। ফলে মনোবল ভাঙছে তাঁদের। আর এবার এক সঙ্গে  অসুস্থতার ছুটিতে (Sick Leave ) চলে গেলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহু কর্মচারী। এর ফলে কার্যত হাঁড়ির হাল বিমান পরিষেবা দানকারী সংস্থার। দেরিতে  ছাড়া  থেকে শুরু করে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে সংস্থাকে। পরিস্থিতি এমনই সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে যাত্রীদের থেকে ক্ষমা চাইতে হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে। 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতি জারি করে তাদের এই সংকটের কথা জানিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, কেবিন ক্রু-রা ছুটিতে। তাই পর্যাপ্ত ক্রু-র অভাবে বেশ কিছু বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে।  কারণ কর্মীদের একটি বড় অংশ অসুস্থ। 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে এএনআই-কে জানানো হয়েছে, 'আমাদের কেবিন ক্রুদের একটি অংশ গত রাতে শেষ মুহূর্তে অসুস্থ বলে জানিয়েছে। এর ফলে বেশ কিছু ফ্লাইট বিলম্ব এবং বাতিল হয়েছে।'

সেই সঙ্গে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে বিমান পরিষেবা দানকারী সংস্থাটি। সেই সঙ্গে সংস্থা জানিয়েছে, 'এই অপ্রত্যাশিত ব্যাঘাতের জন্য আন্তরিকভাবে আমাদের অতিথিদের কাছে ক্ষমাপ্রার্থী এবং এই পরিস্থিতিতেও আমরা জোর দিয়েছি যাতে আমাদের পরিষেবার মান খারাপ না হয়। ' 

সেই  সঙ্গে সংস্থার আশ্বাস, বিমান বাতিল করার জন্য  অতিথিদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।  বা  পরিবর্তে অন্যদিনের টিকিট দেওয়া হবে। তাই যাঁরা যাঁরা আজ বিমানের টিকিট কেটে রেখেছেন, তাঁদের একবার ফ্লাইটের স্টেটাস চেক করে নিতে অনুরোধ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস । 

হঠাৎ বিমান বাতিল হওয়ায় অসুবিধেয় পড়েছেন বহু যাত্রী। তাঁদের সংস্থা জানিয়েছে, বিমান বাতিল হলে পরের ৭ দিনের মধ্যে যাত্রার টিকিট পাওয়া যেতে পারে পরিবর্তে অথবা টিকিটের অর্থ ফেরতের জন্য আবেদন করতে হবে। সব মিলিয়ে বিপাকে যাত্রীরা। 

এখন সংস্থা কবে কর্মীসঙ্কট কাটিয়ে স্বাভাবিক পরিষেবা দিতে পারে , সেটাই দেখার।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন :

রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
Sonam Wangchuk: ক্রমশ ভাঙছে শরীর, ডিহাইড্রেশন, খেলেন না ওষুধও, ২১ দিনের অনশনেও অনড় সোনম ওয়াংচুক, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
ক্রমশ ভাঙছে শরীর, ডিহাইড্রেশন, খেলেন না ওষুধও, ২১ দিনের অনশনেও অনড় সোনম ওয়াংচুক, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget