এক্সপ্লোর

Air India Express : যান্ত্রিক ত্রুটি, এবার উড়ানের ২ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে ফিরে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান !

Flight Technical Issue: বুধবার দোহার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

মালাপ্পুরম : ফের বিমান-বিপত্তি। এবার উড়ানের ঘণ্টা দু'য়েকের মধ্যেই ফিরে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। বুধবার দোহার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এমনই জানিয়েছেন বিমানবন্দরের আধিকারিকরা।

এক আধিকারিক বলেন, পাইলট-ক্রু-সহ ১৮৮ জনকে নিয়ে এদিন সকাল ৯টা ৭ মিনিট নাগাদ কালিকট থেকে রওনা দেয় IX 375 বিমানটি। কিন্তু, দুই ঘণ্টা পর ১১টা ১২ মিনিট নাগাদ একই বিমানবন্দরে ফিরে আসে। আধিকারিকের কথায়, "বিমানের কেবিন এসি-তে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। কোনও জরুরি অবতরণ ছিল না।" এরপর যাত্রীদের নামানো হয়। যান্ত্রিক ত্রুটির সংশোধন করা হতে পারে অথবা যাত্রীদের জন্য অন্য কোনও বিমানের ব্যবস্থা করা হতে পারে বলে ওই আধিকারিক জানিয়েছেন। 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র বলেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে এটি একটি "সতর্কতামূলক অবতরণ" ছিল এবং যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে। তাঁর সংযোজন, ততক্ষণ পর্যন্ত যাত্রীদের জন্য বিমানবন্দরে খাবার-জলের ব্যবস্থা করা হয়েছে।

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একের পর এক খবর সামনে এসেছে। গতকাল অবতরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এয়ার ইন্ডিয়ার বিমানে। হংকং থেকে দিল্লিতে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় যাত্রীরা নামছিলেন। এমনই জানান এয়ারলাইনের মুখপাত্র। যদিও বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে ছিলেন। বিবৃতিতে এয়ারলাইনের মুখপাত্র বলেন, "২২ জুলাই, ২০২৫ হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই-৩১৫, অবতরণ এবং গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লাগে। যাত্রীরা যখন নামতে শুরু করেছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে এবং সিস্টেম ডিজাইন অনুযায়ী নিজে থেকেই APU বন্ধ হয়ে যায়।" বিমানের কিছু ক্ষতি হয়, তবে যাত্রী ও ক্রু মেম্বারদের স্বাভাবিকভাবে ও নিরাপদে নামানো হয় বলে জানান মুখপাত্র। এনিয়ে তদন্তের জন্য বিমানটি গ্রাউন্ডে রাখা হয়।

যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলকাতাগামী উড়াল বাতিল হয়ে যায়। অন্য একটি ঘটনায়, ল্যান্ডিং গিয়ার নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। গোয়া থেকে ছাড়া ওই বিমানে ১৪০ জন যাত্রী ছিল। ইন্দোরের দেবী আহিল্যাবাই হোলকার বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। AIR India Express

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget