এক্সপ্লোর

Air India: ১৮০ জন যাত্রী নিয়ে ১৮ ঘণ্টা দাঁড়িয়ে রইল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান !

Flight Delayed: বেঙ্গালুরু থেকে নেপাল যাচ্ছিল বিমানটি।

Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। প্রায় ১৮ ঘণ্টা দেরি হয়েছে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস উড়তে। বেঙ্গালুরু থেকে নেপাল যাচ্ছিল ওই বিমানটি। কিন্তু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৮ ঘণ্টা দাঁড়িয়েছিল নেপালগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমান। স্বভাবতই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। বিমানযাত্রীদের প্রতিবাদ-বিক্ষোভে পরিস্থিতি সাময়িক ভাবে বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের বিক্ষোভ দেখানোর মুহূর্তের ভিডিও। জানা গিয়েছে, প্রায় ১৮০ জন যাত্রী বিমানে অপেক্ষা করছিলেন। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বেঙ্গালুরুর এয়ারপোর্টে টার্মিনাল ২- এর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। এঁদের অনেকেই কর্নাটক থেকে ১০ দিনের নেপাল ট্যুরে যাচ্ছিলেন। এভাবে বিমান উড়তে দেরি হওয়ায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়ে স্লোগান দিতে দেখা যায় যাত্রীদের। তাঁরা অভিযোগ তুলেছেন, খারাপ পরিষেবা দিচ্ছে বিমান কর্তৃপক্ষ। যাত্রীদের দাবি, কেন বিমান উড়তে এত দেরি হচ্ছে সেই ব্যাপারে সঠিক এবং স্পষ্ট তথ্য দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ। কখন বিমান উড়বে সেই বিষয়েও জানাতে পারেনি তারা। 

যাত্রীদের দাবি, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে বেঙ্গালুরু থেকে কাঠমাণ্ডু উড়ে যাওয়ার কথা ছিল এই বিমানের। কিন্তু কাঠমাণ্ডুতে অবতরণের আগেই ফিরে আসে বিমানটি। কিন্তু কেন সেই ব্যাপারে যাত্রীদের সুস্পষ্ট কোনও আভাস দেওয়া হয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। পরের দিন সকালে বিমানটি আবার ওড়ার কথা ছিল। কিন্তু এবারও কাঠমাণ্ডুতে নামতে ব্যর্থ হয় বিমানটি এবং তা স্থানান্তর করা হয় লখনউতে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিক্ষুব্ধ যাত্রীরা দাবি জানান যেন তাঁদের বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরু পৌঁছনোর পরই বিমানবন্দরে প্রতিবাদে বসে পড়েন কয়েকজন যাত্রী। 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে খারাপ আবহাওয়ার কারণে এই দেরি হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে মুখপাত্র জানিয়েছেন, কাঠমাণ্ডুতে প্রতিকূল আবহয়ায়ার কারণে বেঙ্গালুরু থেকে কাঠমাণ্ডুগামী বিমান (২৬ ও ২৭ ফেব্রুয়ারির) স্থানান্তর করে দেওয়া হয়েছে। একটি অতিরিক্ত বিমান আজ কাজ করছিল গতকালের ব্যাহত পরিষেবার কারণে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য। তবে সেই বিমানটিও খারাপ আবহাওয়ার কারণেই স্থানান্তর করা হয়েছে। যেসব যাত্রীরা অসুবিধায় পড়েছেন তাঁদের হোটেলের ব্যবস্থা করা হয়েছে এবং কমপ্লিমেন্টারি রিশিডিউলিং অথবা ফুল রিফান্ড ক্যান্সেলেশনের ব্যবস্থাও রয়েছে। আগামীকাল আরও একটি বিমানের বন্দোবস্ত করা হবে যাত্রীদের ফেরানোর জন্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget