এক্সপ্লোর

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ক্রুজিং উচ্চতায় উড়ছিল, সেই সময় হঠাৎ Severe Turbulence-এর মুখে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের উচ্চতা প্রায় ৩০০ ফুট কমে যায়।

নয়া দিল্লি: থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানে মাঝআকাশে তীব্র টার্বুলেন্সের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকা প্রবল ঝাঁকুনিতে অন্তত ১২ জন আহত হন, যাঁদের মধ্যে ১০ জন যাত্রী এবং ২ জন কেবিন ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয়, বিমানটি নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

হঠাৎ ৩০০ ফুট উচ্চতা কমে যায় বিমানের

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ক্রুজিং উচ্চতায় উড়ছিল, সেই সময় হঠাৎ Severe Turbulence-এর মুখে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের উচ্চতা প্রায় ৩০০ ফুট কমে যায়। আকস্মিক এই ধাক্কায় অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন বা কেবিনের বিভিন্ন অংশে আঘাত পান। কেবিনের ভিতরে রাখা কিছু জিনিসপত্রও ছিটকে পড়ে।

নিরাপদে দিল্লিতে অবতরণ

ঘটনার পরও পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বিমানটিকে নিরাপদে দিল্লিতে অবতরণ করান। অবতরণের পরই চিকিৎসক দল ও জরুরি পরিষেবার কর্মীরা বিমানে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। যাঁদের প্রয়োজন ছিল, তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর নয় এবং যাত্রীদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, AI2379 ফ্লাইটটি মাঝআকাশে একটি তীব্র টার্বুলেন্সের সম্মুখীন হয়েছিল, যার ফলে সাময়িকভাবে বিমানের উচ্চতায় পরিবর্তন ঘটে। সংস্থার দাবি, বিমানের নিরাপত্তায় কোনও সমস্যা হয়নি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এএনআই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক যাত্রী বলেন, "ফ্লাইটটি দেড় ঘণ্টা ধরে উড়ছিল। তখন ভোরবেলা। আমরা ফ্লাইটের ভেতরে ঘুমিয়ে ছিলাম। সেই সময় ফ্লাইটটি হঠাৎ থেমে যায় এবং একদিকে ঘুরে যায়। এভাবে ২-৩ মিনিট ধরে চলে। ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটিতে ১০০ জনেরও বেশি লোক ছিলেন। আমরা অবশ্যই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেব।" যাত্রী জানিয়েছেন যে, বিমানটি পুরোপুরি ঘুরে যাওয়ায় যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। একজনের কানের পর্দা ফেটে গেছে, আরেকজনের কাঁধে এবং অন্যজনের মাথায় আঘাত লেগেছে। 

এদিকে, ডিজিসিএ-ও পুরো বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে। বলা হয়েছে  "এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লি ফ্লাইটটির উচ্চতা হঠাৎ করে ৩০০ ফুট কমে যায়। পাইলট জানিয়েছেন, একজন ক্রু সদস্য গুরুতর আহত হয়েছেন। এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লি ফ্লাইটটির মাঝ-আকাশে নিয়ন্ত্রণ হারানোর ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।" 

টার্বুলেন্স কী?

টার্বুলেন্স হল বায়ুমণ্ডলের এমন একটি অস্থির অবস্থা, যেখানে হঠাৎ বায়ুর গতি ও দিক পরিবর্তনের কারণে বিমান প্রবল ঝাঁকুনির সম্মুখীন হয়। অনেক সময় পরিষ্কার আকাশেও ক্লিয়ার এয়ার টার্বুলেন্স (CAT) দেখা দিতে পারে, যা রাডারে ধরা পড়ে না। তাই বিমান চলাকালীন সিটবেল্ট বাঁধা রাখার পরামর্শ দিয়ে থাকেন বিমান বিশেষজ্ঞরা।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Viral Video: 3AC-তে চেপেও মন ভরেনি, একাধিক কমপ্লেন করছিল ছেলে; মূল্যবোধ শেখাতে জেনারেল কামরায় তাকে নিয়ে গেলেন বাবা
3AC-তে চেপেও মন ভরেনি, একাধিক কমপ্লেন করছিল ছেলে; মূল্যবোধ শেখাতে জেনারেল কামরায় তাকে নিয়ে গেলেন বাবা
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Bus Accident : পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
পাহাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত একের পর এক, ক্ষতবিক্ষত বহু
Sonia Gandhi's Memoir : একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?
একাধিক রেকর্ড গড়ল সোনিয়া গান্ধীর 'Belonging', এক সপ্তাহেরও কম সময়ে কত কপি বই বিক্রি ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget